Tuesday, September 29, 2026
WA
Home Bangla সপ্ত সুর আর একটি সন্ধ্যা – সাতখানা ব্যান্ডের গানে মজল সারা সল্টলেক

সপ্ত সুর আর একটি সন্ধ্যা – সাতখানা ব্যান্ডের গানে মজল সারা সল্টলেক

0
1953
Band Music
Band Music

একলা নয়- সাতখানা ব্যান্ডের গানে মজল সারা সল্টলেক

ঋদ্ধি ভট্টাচার্য ও অয়না চ্যাটার্জি,কলকাতা :

দুনিয়াতে এরকম মানুষের বলতে গেলে, একপ্রকার অভাবই আছে, যারা গান-বাজনা শোনেন না। সুর-তাল আর লয়, এমনই একটি সংগম, যার সংগমস্থলে মানুষ খুঁজে পায় জীবনের এক চরম রসদ। তবে ভিন্ন ভিন্ন মানুষ আর তাদের গান শোনার রুচিও আলাদা, কেউ মত্ত রবীন্দ্র গানে, কেউবা মেতে মেটাল-রকে।

এই সমস্ত কথা মাথায় রেখেই সম্প্রীত কলকাতার সল্টলেকের বৈশাখী এ.এম.পি মলে,  ডার্ক হর্স এবং প্রেরণার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একটি গানের উৎসব “একলা ব্যান্ড ফিয়েস্তা”। বর্তমান প্রজন্মের চাহিদার প্রতি মূল্যায়ন করেই অনুষ্ঠানে জমানো হয় ব্যান্ড গানের আসর। পরপর ৭টি ব্যান্ডের গানে মুখরিত হয় সল্টলেকের সন্ধ্যা। বাউল গান থেকে শুরু হয়ে রক-মেটাল সবরকম গানে যে সাতটি ব্যান্ড স্টেজ কাঁপায়, সেগুলি হল- “জেহুস”, “সরগম”, “প্রিস্টস ফ্রম হেল”, “রয় অ্যান্ড ব্রাদার্স”, “আত্মজা”, “আন্থ” এবং সর্বশেষ “জীবন্ত জীবাশ্ম” ।

এবার আসা যাক,  আয়োজকদের প্রসঙ্গতে। “ডার্ক হর্স” সদ্য মাথা-চাড়া দিয়ে ওঠা চলচ্চিত্র জগতের একটি নতুন প্রযোজক সংস্থা, যাদের ঝুলিতে রয়েছে “মৈনাক”, “ফিল টার”, “মৃণ্ময়ী” ইত্যাদি চলচ্চিত্র। এদের উদ্যেশ্য হল কঠোর পরিশ্রমী চলচ্চিত্র জগতের মানুষদের সঠিক দিশা দেওয়া, যারা ইন্ডাস্ট্রির গোলকধাঁধায় নিজেদের হারিয়ে ফেলেছেন মনে করছেন, তাদের সঠিক পথ প্রদর্শন করতে চায় “ডার্ক হর্স”। আর “প্রেরণা” হল এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা গ্রাম বাংলার প্রতিটি ঘর থেকে প্রতিভা তুলে এনে জনসমক্ষে নিয়ে আসার প্রচেষ্টায় থাকে, যেইসব এলাকাতে এখনও সরকারি সাহায্য পৌঁছতে পারেনি।

এছারাও সমাজের পিছিয়ে পরা মানুষদের খাবার,জামাকাপড় এবং পরার বই দিয়ে সমাজের পিছিয়ে পরা মানুষজন কে সাহাজ্য করে থাকে। এই দুটি সংস্থার উদ্যোগের ফলস্বরুপই সফল হয় “একলা ব্যান্ড ফিয়েস্তা”। এছাড়াও “ডার্ক হর্স” প্রোডাকশন ও প্রেরনা একসাথে একটি ম্যাগাজিনও প্রথমবার প্রকাশ করে, “উত্তরণ” নামে, যাতে পাওয়া যাবে বিউটি টিপস, মডেলিং-এর ছবি, স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি, কাঠি- এক শিল্পীর জীবন বৃতান্ত, পাতা ভরা কবিতা, তিনের প্রেম প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights