Tuesday, September 29, 2026
WA
Home Bangla মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি “অবয়ব” – “অবয়ব”-এর মুক্তি এস্ত্রেয়ার মুকুটে একটি নতুন...

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি “অবয়ব” – “অবয়ব”-এর মুক্তি এস্ত্রেয়ার মুকুটে একটি নতুন পালক যুক্ত হল

0
3253
Aboyab as short film
Aboyab as short film

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি “অবয়ব”

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- দক্ষিণ কলকাতার ফিউচার ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং ভালবাসায় গড়ে ওঠা এস্ত্রেয়া প্রোডাকশনস স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরিতে পারদর্শিতা দেখিয়েছে বিগত বেশ কিছুকাল যাবথ, এমতাবস্থায় “অবয়ব”-এর মুক্তি এস্ত্রেয়ার মুকুটে একটি নতুন পালক যুক্ত হওয়ার মতো। ঐশিক ভট্টাচার্য্য পরিচালিত এই উদ্যোগে, মেয়েদের প্রতি বর্তমান সমাজের একটি অংশের বিকৃত মনোভাব ফুটে উঠেছে সুস্পষ্টভাবে। ছবির মুখ্য চরিত্র, পাখি নামের একটি মেয়ে, অভাব অনটন ছেলেবেলা থেকেই যার নিত্যসঙ্গী।

তবুও মেয়েটি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভিত শক্ত করে এবং একইসাথে মনের ভিতরে সযত্নে লালন করে চলে নিজের ভালবাসার মানুষটির সাথে ছোট্ট অথচ নিরালা এক সংসার তৈরি করার স্বপ্ন। কিন্তু যে সমাজে মানুষের স্বপ্নেরও বিক্রয়মূল্য আছে, সেই সমাজে পাখিরা পাখা মেলতে পারে না কখনই, বরং ভালবাসার মানুষগুলোই অধিকাংশ সময়ে তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

পাখির সম্পর্কে জানতে হলে চোখ রাখতেই হবে এস্ত্রেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে। প্রসঙ্গত, পাখি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পর্ণীতা রে, সুদর্শন বসু, অদিতি ভট্টাচার্য্য প্রমুখ, যারা একাধারে ফিউচারেরই ছাত্রছাত্রী। এমন একটি স্পর্শকাতর বিষয়ে ছবি তৈরির সাহস দেখাবার জন্যে পরিচালককে সাধুবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights