কল্যাণী পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
ফারুক আহমেদ
রক্তদান মহত দান, আপনার রক্তদানে একজন রোগীর প্রাণ বাঁচাতে পারে, তাই আপনিও এগিয়ে আসুন এই মহত কাজে। কল্যাণী পৌরসভার উদ্যোগে ২৩ মে বুধবার সকাল ১০ টায় কল্যাণীর ঋত্বিক সদনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী পৌরসভার পৌর প্রধান সুশীল কুমার তালুকদার উক্ত মহতী রক্তদান শিবির সাফল্যমন্ডিত করতে তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কল্যাণী পৌরসভার ১২ নং ওয়ার্ডের পৌর মাতা নবনিতা বসু জানিয়েছেন, “আমরা প্রতিবছর সমাজ কল্যাণে রক্তদান শিবির সহ বহু কর্মসূচি নিয়ে থাকি। সারাবছর আমরা মানুষের কল্যাণে কাজ করি এবং কল্যাণী পৌরসভার মাধ্যমে পরিসেবা দিয়ে আসছি। আমরা আশা রাখছি আগামী কাল বহু মানুষ রক্তদানে এগিয়ে আসবেন এবং রক্তদানের মতো মহত কাজে সামিল হবেন।”













