Monday, September 21, 2026
WA
Home Bangla ধর্ম মিলনের মন্ত্র হোক – এটাই আমার কাছে চিরদিনের আকাঙ্ক্ষা

ধর্ম মিলনের মন্ত্র হোক – এটাই আমার কাছে চিরদিনের আকাঙ্ক্ষা

0
2338
Raju Das Baul
Raju Das Baul

ধর্ম মিলনের মন্ত্র হোক

তৈমুর খান

কী যে একটা হয়ে যায় আমার ! যে কোনও মানুষের যে কোনও আনন্দমিছিলে মিশে যেতে ইচ্ছে করে। কখনও কোনও ভেদ মনে হয় না। শুধু ভয় পাই — সেইসব আনন্দমিছিলে কেউ যদি হঠাৎ আমায় “তোমার কী জাত ?” বলে প্রশ্ন করে বসে !

কী উত্তর দেবো আমি ? সামাজিক নিয়মে একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমি। কিন্তু আশ্চর্য, আমার মনকে কখনও সেখানে বন্দি করে রাখতে পারি না। সব মানুষকেই আমার আপনজন মনে হয়।

আজও রাস্তা দিয়ে চলতে চলতে বাউল গানের আখড়া দেখলে দুদণ্ড বসে পড়ি। বাংলার প্রচলিত জীবনধারায় মনসামঙ্গল, কীর্তন, রামায়ণ, কবিগানের সুর আমার হৃদয়কে সিক্ত করে রেখেছে। এইসব গানের আসরে শচীমাতার মতো আমিও হয়ে গেছি। বাবা কাঁধে করে এইসব গানের আসরে আমাকে নিয়ে যেতেন। ধর্মের বজ্রআঁটুনি কখনও দেখিনি আমার পরিবারে। ছোটবেলায় সব মানুষের সঙ্গেই অবাধে মেলামেশা করার সুযোগ ছিল। কেউ তফাত করার ব্যাপারটা বুঝতে দেয়নি। এখনও সেরকম কোনও ফিলিং জাগে না। কিন্তু পারিপার্শ্বিক গরম হাওয়া বয়ে যায় দেখে নিজেও অস্থির হয়ে উঠি।

একটা নির্জন গাছতলায় গিয়ে নিরীহ গাছকেই দুঃখের কথা বলি। মানুষের উপর তবু ভরসা রাখি। ধর্মের জন্য আমার বাঙালিয়ানার সাংস্কৃতিক ঐতিহ্যকে কখনও বিসর্জন দিতে পারি না। ধর্মকে মানবমঙ্গলের চিরন্তন সত্যের পথ হিসেবেই দেখি। স্বর্গ লাভের লোভে আসক্ত হতে পারি না। ধর্ম কেন মিলনের অন্তরায় হবে?

ধর্ম মিলনের মন্ত্র হোক — এটাই আমার কাছে চিরদিনের আকাঙ্ক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights