Friday, October 23, 2026
WA
Home Bangla ভয়েস ও জিডি স্টাডি সার্কেলের মধ্যমেধার ছাত্রছাত্রীদের অভাবনীয় রেজাল্ট নিট পরীক্ষায়

ভয়েস ও জিডি স্টাডি সার্কেলের মধ্যমেধার ছাত্রছাত্রীদের অভাবনীয় রেজাল্ট নিট পরীক্ষায়

0
1906
NEET 2018
NEET 2018

ভয়েস ও জিডি স্টাডি সার্কেলের মধ্যমেধার ছাত্রছাত্রীদের অভাবনীয় রেজাল্ট নিট পরীক্ষায়

ফারুক আহমেদ

ভয়েস ও জিডি স্টাডি সার্কেলের মধ্য-মেধার ছাত্রছাত্রীরা অভাবনীয় রেজাল্ট করল নিট পরীক্ষায়। সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় “ভয়েস” কোচিং সেন্টারের ছেলেমেয়েরা ৩০০০০ হাজারের মধ্যে ১৭ জন র‍্যাঙ্ক করেছে। ৫০০০০ হাজারের মধ্যে ৪১ জন র‍্যাঙ্ক করেছে আর ৮০০০০ হাজারের মধ্যে ৬১ জন সফল হয়ে তাক লাগিয়ে ডাক্তারি পড়তে চলেছে এই সব ছাত্রছাত্রীরা। জিডি অ্যাকাডেমি ও জিডি স্টাডি সার্কেলের বেশ কিছু ছাত্রছাত্রী নিট দিয়ে ডাক্তারি পড়তে সফল হয়েছে। সমাজকল্যাণে অনন্য পথিকৃৎ মোস্তাক হোসেন এই সব মিশন স্কুল ও কোচিং সেন্টারের সাফল্যে খুশি হয়েছেন। তিনিই রাজ্যের বহু মিশন স্কুলে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড় করিয়েছেন। পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার মোস্তাক হোসেন দুহাতে দান করে মিশন স্কুল ও হোস্টেল গড়ে তুলেছিললেন বলেই এই সাফল্য এসেছে। আগামী দিনে আইপিএস, আইএএস, ও সফল আধিকারিক উপহার দিতে তিনি এগিয়ে আসছেন। এটাই তো সমাজে আশার আলো। মানুষের কল্যাণে তিনি সর্বদা নিবেদিত প্রাণ হয়েই কাজ করে চলেছেন। বাংলা ও ভারত স্বাধীন হওয়ার পর তিনিই পশ্চিমবঙ্গে সবথেকে বড় দানবীর হয়ে মানুষের মনে দাগ কাটলেন। তাঁর দেখানো পথেই এগিয়ে এলেন সাজাহান বিশ্বাস, জাকির হোসেন, মহম্মদ খলিল, সেখ নরুল হক, এম নরুল ইসলাম, আলমগির ফকির সহ অনেকেই।

সর্বকালের সেরা রেকর্ড করল আল-আমীন মিশনের ছাত্র-ছাত্রীরা এবার নিট পরীক্ষায় সফল ৪২৫ জন। দেশের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সচেতন নাগরিকদের চমকিত করল এই মিশনের ছাত্র-ছাত্রীরা। আল-আমীন মিশনের ছাত্র সিনান হাম্মাম নিট পরীক্ষায় দেশের মধ্যে টপ ২৬০ তম স্থান অধিকার করেছে। রাজ্যে সে ১০-র মধ্যে থাকবে। নিট পরীক্ষার ফলে দেখা গেল ৫০ হাজারের মধ্যে আছে ৪২৫ জন। মডিকেলে পড়ার সুযোগ পাবে আল-আমীন মিশনের এই ছাত্র-ছাত্রীরা।

রাজ্যবাসীর পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা ধন্যবাদ সফল ছাত্রছাত্রী, মিশন কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও কোচিং সেন্টারের কতৃপক্ষকে।

আল-আমীন মিশন থেকে ৪২৫ জন।
ভয়েস থেকে ৫৮ জন।
জিডি অ্যাকাডেমী থেকে ১৫ জন।

অন্যান্য মিশন থেকে আরও কয়েকজন মিলে ৫০০-র বেশি ছাত্রছাত্রী এবার সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় র‍্যাঙ্ক করে ডাক্তারি পড়তে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights