Saturday, September 26, 2026
WA
Home Bangla উদার আকাশ সম্মানিত করল বাংলাদেশের কথাসাহিত্যিক তথা প্রকাশক আহমেদ ফারুকে 

উদার আকাশ সম্মানিত করল বাংলাদেশের কথাসাহিত্যিক তথা প্রকাশক আহমেদ ফারুকে 

0
1816
Ahamed Faruk Felicitation by Udar Akash
Ahamed Faruk Felicitation by Udar Akash

উদার আকাশ সম্মানিত করল বাংলাদেশের কথাসাহিত্যিক তথা প্রকাশক আহমেদ ফারুকে 

নিজস্ব সংবাদদাতা, কল্যাণী  :  আহমেদ ফারুক কথাসাহিত্যিকের পাশাপাশি  প্রিয়মুখ প্রকাশনীর প্রকাশক যাঁকে বাংলাদেশ, ঢাকা ও বাংলাভাষার মানুষ এক ডাকে চেনেন। তাঁকে আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শরীরবিজ্ঞান বিভাগে উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে সম্মানিত করা হয়। বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শরীরবিজ্ঞান বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. গৌতম পাল এবং উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে সম্পাদক ফারুক  আহমেদ সম্মাননা তুলে দেন আহমেদ  ফারুক-এর হাতে । এক কথায় এপার বাংলার প্রকাশক ফারুক আহমেদ সম্মানিত করলেন ওপার বাংলার আহমেদ ফারুক কে , নামের আশ্চর্য মিল আরেক মধুর সমাপতন |

বাংলাদেশের আহমেদ ফারুক নিজেকে সুখী মানুষ ভাবতে ভালবাসেন। লেখেন ইচ্ছে হলে, ইচ্ছে না হলে কিছুই লেখেন না। স্বপ্ন দেখেন ‘লাইটহাউজ’ নামক এক মিলনকেন্দ্রের। যেখানে কিছু নিঃস্ব মানুষের গল্প লেখা হবে।

ছোটবড় মিলে আহমেদ ফারুক এখনও পর্যন্ত ২৯ টটি বই লিখেছেন। ছোটগল্প লিখেছেন সবচেয়ে বেশি। ‘কাক’ তার লেখা সবচেয়ে জনপ্রিয় গল্পগ্রন্থ। এ ছাড়াও লিখেছেন উপন্যাস, গল্প ও নাটক।

প্রচারবিমুখ নিভৃতচারী এই কথাসাহিত্যিকের জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৭৮। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে পুরোদমে লেখালেখি আর প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন। 

বাবা মরহুম সামছুল হক ছিলেন কৃষিবিদ। মা ফতেমা খাতুন, স্ত্রী জেবা, মেয়ে নাবা এবং পুত্র অবনীলকে নিয়েই তার যাপতি জীবন।

আহমেদ ফারুক উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেয়ে তিনি জানিয়েছেন, বিশেষ আপ্লুত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights