Saturday, September 19, 2026
WA
Home Bangla ডাবল ফেলুদা আর সঙ্গে চুর্নীর ঝাঁঝালো ঝালমুড়ি – বাঙালীর ঝাঁঝ নতুন করে...

ডাবল ফেলুদা আর সঙ্গে চুর্নীর ঝাঁঝালো ঝালমুড়ি – বাঙালীর ঝাঁঝ নতুন করে চিনলো সবাই

0
1410
Bangaleer Jhaaj - Emami Healthy and Teasty New Commercial Launched
Bangaleer Jhaaj - Emami Healthy and Teasty New Commercial Launched

“ছেড়েছও তো অনেক কিছুই পুরনো অভ্যেশ, হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড় জোরে”

~ কবির সুমন 

ইমামির অনুষ্ঠানের শুরুর আগেই দেখা হলো বাঙালির সেযুগ আর এযুগের দুই ফেলুদার সাথে | সৌমিত্রদা চিনতে পেরে বিখ্যাত হাসি হাসলেন আর সব্যসাচী বললেন “ভিতরে আসছেন তো? “|

পাগল না হলে ডাবল ফেলুদা উপস্থিত আর বিষয় “বাঙালীর ঝাঁঝ”,এদের ছেড়ে, কে আর অন্য কাজে যাবে | সুতরাং হেসে সম্মতি জানালাম | বেনুদা চিরকালীন “পারফেক্ট জেন্টলম্যান” শত ব্যস্ততা সত্ত্বেও অমায়িক ব্যবহার | আর সৌমিত্রদা আধুনিক আর শৌখিন বনেদী বাঙালীর এক আশ্চর্য মেলবন্ধন,এনার্জেটিক এন্ড এভারগ্রীন |

ইমামির সেই জনপ্রিয় “হেলদি এন্ড টেস্টি” সর্ষের তেল খাঁটি বাঙালির স্বাদ ঝাঁঝ দিয়ে যায় চেনা , নতুন মোড়কে প্রচারের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও চুর্নী গাঙ্গুলী কে নিয়ে কিছু অন্যবদ্য কমার্শিয়াল ভিডিও প্রকাশ করলেন ইমামি কর্তৃপক্ষ |

বই হাতে সৌমিত্র বা কামেরা হাতে জঙ্গলে বেনুদা, কিম্বা ডিরেক্টর চুর্নির দৈনন্দিন জীবনের অঙ্গ হিসাবে বিজ্ঞাপন কে তুলে ধরা, প্রসংশার দাবি রাখে| বেনুদা এই প্রথম কোনো বিজ্ঞাপনের মুখ হলেন | ওয়াইল্ড লাইফ চিত্রগ্রাহক হিসাবে বাস্তবে তিনি বহু সমাদৃত ও প্রকৃত প্রকৃতি প্রেমী তাই তাঁকে নতুন করে ভালো লাগলো | পরিচালক চুর্নির উপস্থাপনা যেন ঝাঁঝালো পরিচালকেরই নিজস্ব বিচরণ ক্ষেত্রে ঘুরে বেড়ানো | তবে বই হাতে সৌমিত্রদার “কফি দিয়ে যা” কথাটা যেন নতুন করে তিন ভুবনের মন্টু মিত্তিরের সেই ঝাঁঝ কে ফিরিয়ে দিল | এক মুহুর্তে একটা কোলাজ হয়ে, সারা জীবনের ঝাঁঝ নিয়ে ফিরে এলো সবার কাছে |

Bangaleer Jhaaj - Emami Healthy and Teasty New Commercial Launched 2
Bangaleer Jhaaj – Emami Healthy and Teasty New Commercial Launched 2

এবার ফেরা যাক আলোচনা তে  বিষয় ঝখন বাঙালীর ঝাঁঝ আর তখন চায়ের কাপে তুফান উঠবেই এ নিশ্চিত করে বলা যায় |আর এখানেই মধুবন্তী মৈত্রের উজ্জ্বল উপস্হিতি সঞ্চালক হিসাবে |

প্রশ্ন উঠলো “খাঁটি বাঙালী আছে কি” সৌমিত্র বাবু সভাব সিদ্ধ ভাবে বললেন “কোন জাত টা খাঁটি আছে ?” | বেনু দা বললেন “বাঙালী খাঁটি আছে, তবে পরিবর্তন কেও জুড়ে নিতে হয় সময়ের সাথে সাথে”| চুর্নী কিন্তু বিশ্বাস করেন বাঙালী খাঁটি আছেন তাঁর ঝাঁঝে |

প্রশ্ন উঠলো “তেল তো খাঁটি পাওয়া গেল কিন্তু মা,ঠাকুমার মত সাবেকি বাঙালী রান্নার হাত কি আগামী দিনে থাকবে ?”|

উত্তর দিলেন বেনুদা “বাঙালী, বাঙালী রান্না খোঁজে সে পৃথিবীর যেখানেই যাক| আমরা আমেরিকা তে যত নেমত্তন্ন পেয়েছি সব কটি খাঁটি বাঙালী রান্না এবং নিঃসন্দেহে সুস্বাদু রান্না| আমার বাড়িতে স্ত্রী ও রান্নার লোক মিলে রোজ বাঙালী ভোজ করায়| তবে স্বাদ বদলের জন্য মাঝে মধ্যে চাইনিস,কন্টিনেন্টাল চললেও বাইরের খাবার খুব বেশি খাওয়া হয়না “|

চুর্নী বললেন “বাড়ির লোকেদের ফরমাইশ থাকে বাইরের খাবাবের তবে তিনি বাঙালী রান্না ভালবাসেন “|

সৌমিত্রদা স্ট্রেট ব্যাটে বলে দিলেন “চা ছাড়া নিজে কিছু রান্না জানিনা বাপু, তবে ছোট মাছ, বড় মাছ আর যত ভালো রান্না আছে তাঁর তিনি ভক্ত “|আড়, বোয়াল,ইলিশ ,চিংড়ির মালাইকারী সকলেরই প্রিয় |

কিন্তু এর কোনটাই সঠিক ভাবে উপভোগ করা যায় না যদি সর্ষের তেল না খাঁটি হয় আর এখানেই ইমামির “হেলদি এন্ড টেস্টি” সর্ষের তেলের প্রশংসায় পঞ্চমুখ সকলে | 

পরিশেষে ছিল বাঙালীর ঝালমুড়ি এবং অবশ্যই ইমামির “হেলদি এন্ড টেস্টি” সর্ষের তেলের সেই বাঙালী ঝাঁঝ | ঝাল মুড়ি খেয়ে ডাবল ফেলুদা সহ সকলে ডাবল খুশি|

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights