Saturday, October 24, 2026
WA
Home Bangla Literature বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাঁচা রাস্তা গুলি পাকা করার প্রচেষ্টা জোরকদমে চলছে

বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাঁচা রাস্তা গুলি পাকা করার প্রচেষ্টা জোরকদমে চলছে

0
2009
Buniyadpur Municipality
Buniyadpur Municipality

বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাঁচা রাস্তা গুলি পাকা করার প্রচেষ্টা জোরকদমে চলছে

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাঁচা রাস্তাগুলি পাকা করার প্রয়াস জোরকদমে চলছে। উল্লেখ্য, পুরসভা গঠিত হওয়ার পর প্রশাসক তথা মহকুমা শাসক দেবাঞ্জন রায়ের প্রচেষ্টায় ১৪ টি ওয়ার্ডের ১০৬ টা কাঁচা রাস্তা পাকা হয়েছিল। গতবছর পুরবোর্ড গঠিত হওয়ার পর পুরপ্রধান অখিল চন্দ্র বর্মনের উদ্যোগে ১০৮ টি কাঁচা রাস্তা পাকা করার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে ৩৫ টি কাঁচা রাস্তা সিমেন্ট ঢালাই করে পাকা করা হয়েছে। ৪ টি রাস্তার পাকা করার কাজ চলছেচলছে। কিন্তু বাধ সেধেছে অর্থ। যে ৩৫ টি রাস্তার কাজ শেষ হয়েছে তার জন্য ঠিকাদারদের পাওনা রয়েছে বিস্তর টাক। ইতিমধ্যে ঠিকাদাররা কাজ সমাপ্ত হওয়ায় পাওনা টাকার জন্য দরবার শুরু করেছেন পুরসভার কাছে। পুরপ্রধান অখিল চন্দ্র বর্মন বলেন, নিয়মানুযায়ী কাজ শেষ হওয়ার পর সমস্ত তথ্য রাজ্য সরকারের পুর দপ্তরে পাঠাতে হয়, আমারা ইতিমধ্যে রাজ্য পুর দপ্তরে টাকা চেয়ে পাঠিয়েছি। টাকা না এলেতো ঠিকাদারদের পাওনা মিটাতে পারছিনা। এদিকে ঠিকাদাররা পাওনা টাকার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেনদিচ্ছেন। আমার এখন শিরে সংক্রান্তির দশা আশা করি পুজোর পুজোর পূর্বেই সমস্যা মিটে যাবে। তবে এই ১০৮ টি রাস্তার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমান ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights