Friday, October 23, 2026
WA
Home Bangla ফারুক আহমেদ মিশন পরিদর্শন করে বললেন ব্যাণ্ডেল গার্লস মিশন বাংলার মিশন স্কুল...

ফারুক আহমেদ মিশন পরিদর্শন করে বললেন ব্যাণ্ডেল গার্লস মিশন বাংলার মিশন স্কুল গুলোর মধ্যে অন্যতম একটি মিশন স্কুল

0
2766
Faruque Ahamed in Bandel Misson School
Faruque Ahamed in Bandel Misson School

ফারুক আহমেদ মিশন পরিদর্শন করে বললেন ব্যাণ্ডেল গার্লস মিশন বাংলার মিশন স্কুল গুলোর মধ্যে অন্যতম একটি মিশন স্কুল

সংবাদদাতা, ব্যাণ্ডেল:

জিডি স্টাডি সেন্টার ও পতাকা গ্রুপের কর্ণধার তথা সমাজকল্যাণে অনন্য পথিকৃৎ মোস্তাক হোসেন পরিচালিত বাংলার বহু মিশন স্কুল শিক্ষা প্রসারে এগিয়ে এসেছে। জিডি স্টাডি সেন্টারের তত্ত্বাবধানে নুরুল হক, লিয়াকত আলি আইএএস সহ বহু আধিকারিকদের নির্দশনায় এবং রফিকুল ইসলাম, মুসলিম মন্ডলের অক্লান্ত পরিশ্রমে ব্যাণ্ডেল গার্লস মিশন বাংলার মিশন স্কুল গুলোর মধ্যে অন্যতম একটি মিশন স্কুল হিসেবে গড়ে উঠেছে।
পশ্চিমবাংলার প্রায় সব জেলার ছাত্রীরা এই ব্যাণ্ডেল গার্লস মিশনে পড়ছে। নার্সারি থেকে কলা ও বিজ্ঞান সহ উচ্চমাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশুনা হচ্ছে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এই মিশন স্কুলটি।
মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, নদীয়া, মেদিনীপুর এবং বর্ধমানের ছাত্রীর সংখ্যাই বেশি। এখানে প্রায় ৫০০ ছাত্রী লেখা পড়ায় যুক্ত আছে।
মিশনের প্রধান শিক্ষক সেখ মুসলিম মন্ডল, খালেদ আলি মন্ডল, সেখ আকবর আলি, সাইফুল ইসলামের উপস্থিতিতে একটা আলোচনাসভাতে হাজির হয়েছিলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।
মিশনের ছাত্রীদের গজল, নাথ, সঙ্গীত ও কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হলেন ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বক্তব্য রাখার পর কবিতা আবৃত্তিও করেন। ফুলের স্তবক দিয়ে ফারুক আহমেদকে বরণ করে নেওয়া হয় এদিন। ছাত্রীদের মধ্যে রেশমা পারভিন সহ কয়েকজন দারুণ সঙ্গীত পরিবেশন করে সকলকেই মুগ্ধ করে দেয়।

১৭ সেপ্টেম্বর সোমবার ব্যাণ্ডেল গার্লস মিশনে অনুষ্ঠিত হয়ে গেল একটি সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, সম্পাদক উদার আকাশ, দূরশিক্ষার সহ অধিকর্তা, কল্যাণী বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন ব্যাণ্ডেল গার্লস মিশনের সভাপতি আলহাজ্ব সেখ আকবর আলী, মিশনের সহ সভাপতি আলহাজ্ব খালেদ আলী মণ্ডল।

মিশনের যুগ্ম সম্পাদক তথা প্রধান শিক্ষক সেখ মুসলিম মণ্ডল মিশনের পড়াশোনার মান উন্নত করতে সচেষ্ট আছন সর্বদা।
এদিন মিশনের ছাত্রী রুক্সানা পারভিন ফারুক আহমেদ সাহেবকে বরণ করল ফুলের তোড়া দিয়ে।
তারপার দ্বাদশ শ্রেণির ছাত্রী সালেহা তারান্নুম কেরাত তেলয়াত করে অনুষ্ঠানের শুভ সূচনা করে। রেশমা পারভিন সহ বেশ কয়েকজন ছাত্রী গজল, রবীন্দ্র সঙ্গী, নজরুল গীতি শুনিয়ে অতিথিদেরকে মুগ্ধ করে দেয়।
এবছর ব্যাণ্ডেল গার্লস মিশন পোলবা-দাদপুর ব্লকে কণ্যাশ্রী দিবসে প্রথম স্তান অধিকার করেছে।
মিশনে পরাশোনার সঙ্গে মেয়েদের নানান প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথি খুব সহজ সরল ভাষায় বর্তমানে মেয়েদের নানা সাফল্যের কথা তুলে ধরেন। আগামীতে কিভাবে কোন পথে সফলতা আসবে তা ছাত্রীদের বোঝানোর প্রয়াস নিলেন ফারুক আহমেদ। তাঁর বক্তব্য শুনে ছাত্রীরা প্রাণিত ও উৎসাহিত হল। ছাত্রীদেরকে ভাল রেজাল্ট করার আহ্বান জানান ততিনি।
সবশেষে ছাত্রীদের অনুরোধে ফারুক আহমেদ তাঁর স্বরোচিত কবিতা শোনান।

সেখ সাইফুল রহমান, ভূগোলের শিক্ষক তিনি বলেন, আগামীতে বাংলার মুখ উজ্জ্বল করবে আমাদের ছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights