সবর্ভারতীয় নবচেতনার উদ্যোগে পলশুন্ডায় সেচ্ছায় ৮০ জন রক্তদান করেন, দুস্থদের কম্বল বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্র-গুণীজন সংবর্ধনা দেওয়া হয়
বিশেষ প্রতিবেদন
সবর্ভারতীয় নবচেতনার উদ্যোগে পলশুন্ডায় সেচ্ছায় ৮০ জন রক্তদান করেন, দুস্থদের কম্বল বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্র-গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে।
সবর্ভারতীয় নবচেতনার উদ্যোগে ২৫ নভেম্বর রবিবার সকালে পলশুনডার তরুণ সংঘ প্রাঙ্গণে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিক্ষা-পেশা-সমাজসেবায় সফল ও বিশেষ কৃতিত্বের অধিকারীদের সংবর্ধনা, দুঃস্থ মানুষদের কম্বল ও বস্ত্র বিতরণ সহ বিনামূল্যে শ্রবণ-বাক-সমস্যার পরীক্ষা ও পরামর্শদান এবং ধর্ম যার যার দেশ সবার বিষয়ক আলোচনা চক্র অনুষঠিত হলো।
উক্ত অনুষঠানের উদ্বোধন করলেন সবর্ভারতীয় নবচেতনার সভাপতি ড. হুমায়ুন কবীর, আইপিএস, ডি আই জি, রাজ্য ট্রাফিক পুলিশ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবর্ভারতীয় নবচেতনার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ-অধিকর্তা দূরশিক্ষা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, নবচেতনার কেন্দ্র কমিটির সদস্য অধ্যাপক মফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, মাসাদুর রহমান, ফিরদৌস রহমান, সামিউল হক, আবদুর রউফ।
এছাড়াও নবচেতনার নদীয়া জেলা কমিটির কর্মকর্তা
সফিকুল ইসলাম, ডাঃ সাবিকুল ইসলাম, ইনসান শেখ, মহঃ আসিফ ইকবাল, নবচেতনার তেহট্ট বল্ক কমিটির আহ্বায়ক, মোহাম্মদ সামি, হাসিবুর রহমান, ব্লক সম্পাদক, তেহট্ট, মোস্তফা কামাল, নবচেতনার মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি, আজিজ হক, সহ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা।
নদীয়া জেলার বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ, পি পি নদীয়া ও প্রাক্তন বিধায়ক, জুলফিকার আলী খান, অ্যাডিশনাল পি পি, ছন্দা বিবি খান, সভাপতি তেহট্ট-১ পঞ্চায়েত সমিতি, অসীম সাহা, বিশিষ্ট আইনজীবী, সুব্রত ঘোষ, সদস্য নদীয়া জেলা পরিষদ, মোঃ ইনাস উদ্দিন, যুগ্ম নিবন্ধক, সমবায় দপ্তর, রামনারায়ণ মুখার্জী, প্রাক্তন অধ্যক্ষ, জেসমিন হক, কৃষি সহ অধিকর্তা, জাফরুল্লা মোল্লা, বিশিষ্ট আইনজীবী, সাধন বিশ্বাস, সম্পাদক রেড ক্রস সোসাইটি, নজরুল হক, বিশিষ্ট আইনজীবী, আজিজ মল্লিক, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসমাইল শেখ, প্রধান শিক্ষক।
সর্বভারতীয় নবচেতনার নদীয়া জেলা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী ও প্রশাসনিক আধিকারিকের গৌরবময় উপস্থিতিতে এই মহত অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হলো জানালেন নদীয়া জেলার সর্বস্তরের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ তথা সর্বভারতীয় নবচেতনার নদীয়া জেলার সভাপতি ড. আবুল হোসেন বিশ্বাস।
















