৫ম বর্ষ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করল লিটল স্টার হাই স্কুল
(২১ ডিসেম্বর ‘১৮):- আজ বালী জুট মিল ময়দানে নিজেদের ৫ম বর্ষ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করল লিটল স্টার হাই স্কুল।
স্কুলের বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহ দেওয়ার জন্য আজ ক্রীড়াক্ষেত্রে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, বিধায়ক বৈশালী ডালমিয়া সহ আরো অনেকে।
বিশিষ্ট অতিথি রূপে উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন, বি এস এফ-এর অন্যতম কমাণ্ডান্ট অরুণ কুমার, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিত চ্যাটার্জি, বালী জুট মিল-এর সহাধ্যক্ষ এইচ পি পুরোহিত-এর মতো ব্যক্তিগণ।

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই স্কুলের মালিক জয়ন্ত ভট্টাচার্য জানান, “নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় আমাদের স্কুলে।
অধ্যক্ষা সীমা কেডিয়া, প্রধান শিক্ষিকা শিমূল ভট্টাচার্য-র নেতৃত্বে আমাদের স্কুলে কমবেশি ১,২০০ বাচ্চাদের লেখাপড়া শেখানোর সাথে সাথে খেলাধুলার দিকেও সমানভাবে নজর দেওয়া হয়।”



















