শ্যামবাজার মেট্রো স্টেশন এর কাছে ৮ নং ওয়ার্ডের মধ্যে শ্যাম পার্কে
আমরা চিত্রপ্রেমী একটি ফটোগ্রাফি ক্লাব এর তরফ থেকে হয়ে গেল এক রাঙাময় বসন্ত উৎসব। রবীন্দ্র নৃত্য, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জাতি ভেদাভেদ না করে সর্ব ধর্মের সমন্বয় বাচ্চা থেকে বয়স্ক, পুরুষ এবং মহিলা সবাই বসন্তের আঙিনায় উৎসবে মাতোয়ারা ছিলেন, প্রায় হাজার খানেক মানুষ একত্রিত হয়েছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৮ নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি পার্থ মিত্র ও বোরো ৩ এর চেয়ারম্যান অনিন্দ্য রাউত। এটা এই সংগঠনের চতুর্থতম বর্ষ। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় সাধনা নিউজ টিভি চ্যানেলে।

Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019

Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019 
Basanta Utsav 2019
এই ক্লাবের মূল উদ্যোক্তা রাজীব মুখার্জী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা উদ্যোক্তারা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সদস্যদের উদ্দীপনা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি এবং কোনো সদস্য বা অতিথিদের থেকে কোনো টাকা নেওয়া হয়না, স্বইচ্ছায় কেউ কেউ দিয়ে থাকে এরমধ্যে কোনো কিছু বাধ্যতামূলক নয়। এখন এই সংগঠনটির প্রায় ১২০০ ওপরে সদস্য সংখ্যা, যারা ফটোগ্রাফি শিখতে চায় তাদেরকে তারা বিনামূল্যে ফটোগ্রাফি শেখায়।



















