রক্তদানের মহান উৎসবে উজ্জ্বল কাঁকরা পাড়া আমরা সবাই ক্লাব
রক্তদান মহান দান এ সবাই জানে কিন্তু বাস্তবায়িত করে মুষ্টিমেয় সংগঠন আর সেই রকম একটি সংগঠন কাঁকরা পাড়া আমরা সবাই ক্লাব । তাঁদের আয়োজিত রক্তদান অনুষ্ঠানে ৫২জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন ২৫ মার্চ ২০১৯ এ ।
এই মহান অনুষ্ঠানে সকলের উৎসাহ ও উদ্দীপনা কে আরো প্রাণবন্ত করতে উপস্থিত ময়দানের দিকপাল মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ রঘু নন্দী ,প্রাক্তন খ্যাতনামা ডিফেন্ডার মহিদুল ইসলাম ও মোহনবাগানের শেখ ফৈয়াজ ও প্রাক্তন ফুটবলার শেখ সিকান্দার । উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপিতা অরবিন্দ গুহ ।

Blood Donation Camp at Amra Sobai Club 
Blood Donation Camp at Amra Sobai Club 
Blood Donation Camp at Amra Sobai Club
সুস্থ পরিবেশে আন্তরিক রক্তদান অনন্যদের ও অনুপ্রাণিত করবে আগামী দিনে ।













