ভারত – সিঙ্গাপুর যৌথ প্রশিক্ষণ মহড়া বোল্ড কুরুক্ষেত্রের সমাপ্তি অনুষ্ঠান
By PIB Kolkata
নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০১৯
ভারত ও সিঙ্গাপুরের সেনাবাহিনীর মধ্যে দ্বাদশ যৌথ প্রশিক্ষণ মহড়া ‘বোল্ড কুরুক্ষেত্র’ আজ মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবিনা সেনাঘাটিতে শেষ হয়েছে। চার দিনের এই প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় গড়ে তোলার পাশাপাশি, যান্ত্রিক যুদ্ধের ব্যাপারে কৌশলগত দক্ষতা বাড়ানোর ওপরেও জোর দেওয়া হয়। মহড়ায় অংশগ্রহণকারী দু’দেশের সেনাকর্মীরা একে অপরের সেরা পন্থা-পদ্ধতিগুলি সম্বন্ধে অবগত হন।
মহড়ার তত্ত্বাবধায়ক আধিকারিকরা অংশগ্রহণকারী সেনানীদের উদ্দেশে ভাষণ দেন এবং সফলভাবে এই কর্মসূচি শেষ হওয়ায় অভিনন্দন জানান। এ ধরণের মহড়া অভিযান পরিচালনার ক্ষেত্রে সেনা কর্মীদের মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয়ে সুদূরপ্রসারী ভূমিকা নেয়।



















