দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণের জন্য জলপাইগুড়ি (সংরক্ষিত) আসনে ২৪৩৬, দার্জিলিং আসনে ২২৬৩৮ এবং রায়গঞ্জ আসনে ২১৪৩টি ভিভিপ্যাট নির্বাচন কমিশন বরাদ্দ করেছে।
By PIB Kolkata
কলকাতা , ১৭ই এপ্রিল , ২০১৯
লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে দেশের ১২টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গেরও তিনটি কেন্দ্রে আগামীকাল ভোট নেওয়া হবে। এগুলি হল জলপাইগুড়ি (সংরক্ষিত), দার্জিলিং এবং রায়গঞ্জ। পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই কেন্দ্রগুলিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী সঞ্জয় বসু জানিয়েছেন বিভিন্ন বুথে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া নিবিড় যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সেক্টর ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জোনাল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌছে যাবেন।
শ্রী বসু জানিয়েছেন, দার্জিলিং এ ৪৫৯৭টি, জলপাইগুড়িতে ২৪৯৫টি এবং রায়গঞ্জে ২১২৯টি বৈদ্যুতিন ভোট যন্ত্র থাকবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে দার্জিলিং এ ২৬১২টি, জলপাইগুড়িতে ২৪৮২টি এবং রায়গঞ্জে ২১৪৩টি সেন্ট্রাল ইউনিটের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া দার্জিলিং এ ২৬৩৮টি, জলপাইগুড়িতে 2৪৩৬টি এবং রায়গঞ্জে ২১৪৩টি ভিভিপ্যাট মেশিন থাকবে।
শ্রী বসু আরো জানান যে সব বুথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে না, সেখানে প্রচুর সংখ্যায় ওয়েব কাস্টিং, সিসিটিভি ছাড়াও মাইক্রো অবজারভার থাকবেন। যে কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।



















