Saturday, October 24, 2026
WA
Home Uncategorized ভারতীয় নৌ-বাহিনীর প্রথম জাতীয় স্তরের উপকূল প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল’ অনুষ্ঠিত

ভারতীয় নৌ-বাহিনীর প্রথম জাতীয় স্তরের উপকূল প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল’ অনুষ্ঠিত

0
1106
Indian Navy
Indian Navy

‘সি ভিজিল’ মহড়া

By PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০১৯

ভারতীয় নৌ-বাহিনীর প্রথম জাতীয় স্তরের উপকূল প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল’ অনুষ্ঠিত হয় গত ২২-২৩ জানুয়ারি। কেন্দ্র এবং ১৩টি উপকূলবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে দেশ জুড়ে উপকূল নিরাপত্তার সরঞ্জামের কার্যকারিতা নিয়ে একসঙ্গে এই অনুশীলন হয়।

‘সি ভিজিল’ মহড়া সম্পর্কে গত ১৬ই এপ্রিল জানানো হল নৌ-বাহিনীর পক্ষ থেকে। বাহিনীর উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল এম এস পাওয়ার এই সম্পর্কে জানান। উপস্থিত ছিলেন নৌ-বাহিনী, উপকূলরক্ষী বাহিনী, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য সরকারি ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলির প্রতিনিধি। টেলি-কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরগুলি অংশ নেয়।

নৌ-বাহিনীর উপ-প্রধান মহড়ায় প্রাপ্ত গুরুত্বপূর্ণ ফলগুলির ওপর আলোকপাত করেন এবং উপকূল নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থায় গত এক দশকে অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি মহড়া চলাকালীন সবক’টি সংস্থার মধ্যে পূর্ণ সমন্বয় এবং বোঝাপড়া বৃদ্ধির প্রশংসা করেন। তিনি নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মোকাবিলায় নমনীয়তা এবং দ্রুততার সঙ্গে মুখোমুখি হওয়ার ওপর জোর দেন।

মহড়া থেকে প্রাপ্ত অভিজ্ঞতা সম্পর্কে সকলকে অবহিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ন্যাশনাল কমিটি ফর স্ট্রেংদেনিং মেরিটাইম অ্যান্ড কোস্টাল সিকিউরিটির পরবর্তী বৈঠকে এই সম্পর্কে আলোচনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights