Saturday, October 24, 2026
WA
Home Bangla লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকা ৬৮ জন প্রার্থীর মধ্যে...

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকা ৬৮ জন প্রার্থীর মধ্যে ৮ জন মহিলা

0
1163
Election
Election

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকা ৬৮ জন প্রার্থীর মধ্যে ৮ জন মহিলা

By PIB Kolkata

কলকাতা, ২৬ এপ্রিল, ২০১৯

সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসন সহ নয়টি রাজ্যের ৭১টি আসনে আগামী ২৯ এপ্রিল, সোমবার ভোটগ্রহণ। এই পর্যায়ের ভোটে রাজ্যের আটটি আসনে নির্দল ও স্বীকৃত রাজনৈতিক দল মিলিয়ে মোট ১১টি দলের ৬৮ জন প্রার্থী, যাঁদের মধ্যে আটজন মহিলা প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। রাজ্যের যে আটটি লোকসভা আসনে ঐদিন ভোট নেওয়া হবে সেগুলি হল – বহরমপুর, কৃষ্ণনগর,রানাঘাট (তপশিলি জাতি), বর্ধমান পূর্ব (তপশিলি জাতি), বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর (তপশিলি জাতি) এবং বীরভূম। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রাজ্যে চতুর্থ দফার আটটি আসনে মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৯৯১। এঁদের মধ্যে পুরুষ ভোটদাতা ৬৯ লক্ষ ৬ হাজার ১৯৯ এবং মহিলা ভোটদাতা ৬৫ লক্ষ ৫০ হাজার ৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন ২৮৮ জন। এই পর্বে ভোটদানের জন্য ১৫ হাজার ২৭৭টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে।

এদিকে, ভারতের নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ ভোটদান সুনিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব জানিয়েছেন, এই দফার ৯৮ শতাংশ বুথেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থাকছে। নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক শ্রী অজয় ভি নায়েক জানিয়েছেন, চলতি লোকসভা ভোটের বাকি চারটি দফাতেও ১০০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রে সশস্ত্র পুলিশ বাহিনীর বন্দোবস্ত করা হচ্ছে। সমগ্র নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights