Friday, October 23, 2026
WA
Home Bangla ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পূর্ব নিরক্ষীয় রেখার ওপর অবস্থান করছে...

ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পূর্ব নিরক্ষীয় রেখার ওপর অবস্থান করছে নিম্নচাপ

0
1514
Satellite-Image-India-26-April-2019-1300
Satellite-Image-India-26-April-2019-1300

ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পূর্ব নিরক্ষীয় রেখার ওপর অবস্থান করছে নিম্নচাপ

By PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০১৯

সর্বশেষ উপগ্রহ চিত্র ও পর্যবেক্ষণে ধরা পড়েছে, আজ সকাল ৮-৩০ মিনিটে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পূর্ব নিরক্ষীয় রেখার ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির পূর্ব-দক্ষিণ পূর্ব থেকে ১,১৪০ কিলোমিটার, তামিলনাড়ুর চেন্নাইয়ের দক্ষিণ-পূর্ব থেকে ১,৪৯০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের দক্ষিণ দক্ষিণ-পূর্ব থেকে ১,৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামী ১২ ঘন্টায় ঘুর্ণিঝড়ের রূপ নেবে।

আগামী ৯৬ ঘন্টায় এটি শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগোবে এবং তা আগামী ৩০ এপ্রিল সন্ধ্যায় উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় পৌঁছবে।

সতর্কবার্তা:

আগামী ২৯ এবং ৩০ এপ্রিল কেরল ও ৩০ এপ্রিল এবং ১ মে তামিলনাড়ুর উত্তর উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকাতেও ১ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পূর্ব নিরক্ষীয় রেখার ওপর নিম্নচাপের অবস্থানের জেরে আজ থেকে সমুদ্র উত্তাল থাকবে এবং ৪৫-৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপটি যত এগোবে, ঝোড়ো হাওয়ার গতি তত বাড়বে।

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights