Friday, September 18, 2026
WA
Home Bangla রেল বোর্ডের চেয়ারম্যান দক্ষিণ-পূর্ব রেলের কাজকর্ম পর্যালোচনা করলেন

রেল বোর্ডের চেয়ারম্যান দক্ষিণ-পূর্ব রেলের কাজকর্ম পর্যালোচনা করলেন

0
1849
Sri Vinod Kumar Yadav, Chairman, Railway Board holding High Level Review Meeting with Sri P S Mishra, General Manager, South Eastern Railway and Principal Head of Departments at S E Railway Headquarters, Garden Reach on (25/4/2019).
Sri Vinod Kumar Yadav, Chairman, Railway Board holding High Level Review Meeting with Sri P S Mishra, General Manager, South Eastern Railway and Principal Head of Departments at S E Railway Headquarters, Garden Reach on (25/4/2019).

রেল বোর্ডের চেয়ারম্যান দক্ষিণ-পূর্ব রেলের কাজকর্ম পর্যালোচনা করলেন

By PIB Kolkata

কলকাতা, ২৬ এপ্রিল, ২০১৯

রেল বোর্ডের চেয়ারম্যান শ্রী বিনোদ কুমার যাদব বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেনরিচে গিয়ে এই রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি এস মিশ্র সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে দক্ষিণ-পূর্ব রেলের কাজকর্ম নিয়ে বিশদে আলোচনা হয়।

শ্রী যাদব দক্ষিণ-পূর্ব রেলের কাজকর্ম পর্যালোচনা করে ট্রেন চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা, সময়ানুবর্তিতা, পণ্য পরিবহণ তথা আয় প্রভৃতি বিষয়ের ওপর বিশেষ জোর দেন। বৈঠকে দক্ষিণ-পূর্ব রেলে নতুন লাইন স্থাপন, রেল লাইন ডবল করা তথা বিদ্যুতায়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়।

এই রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিশ্র ২০১৮-১৯-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য ও কাজকর্ম নিয়ে বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন। ২০১৯-২০ বর্ষে এই রেলের ধার্য লক্ষ্যমাত্রা সম্পর্কে তাঁকে জানানো হয়। পণ্য ও যাত্রী পরিবহণ সহ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, রেল লাইনের সংস্কার এবং বৈদ্যুতিকীকরণের পরিকল্পনার কথাও শ্রী মিশ্র বৈঠকে উল্লেখ করেন।

শ্রী যাদব দক্ষিণ-পূর্ব রেলের সামগ্রিক কাজকর্মে সন্তোষ প্রকাশ করে যাত্রী স্বাচ্ছন্দ্য ব্যবস্থায় আরও উন্নতির ওপর গুরুত্ব দেন। রেলকর্মীদের কল্যাণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, সে কথাও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights