Sunday, October 25, 2026
WA
Home Bangla সামুদ্রিক ঘুর্ণিঝড় ‘ফনি’র প্রেক্ষিতে রেলের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা

সামুদ্রিক ঘুর্ণিঝড় ‘ফনি’র প্রেক্ষিতে রেলের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা

0
1655
Satellite-Image-India-02-May-2019-04_00
Satellite-Image-India-02-May-2019-04_00

সামুদ্রিক ঘুর্ণিঝড় ‘ফনি’র প্রেক্ষিতে রেলের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা

By PIB Kolkata

কলকাতা, ১ মে, ২০১৯

অতি তীব্র সামুদ্রিক ঘুর্ণিঝড় ‘ফনি’ দু-একদিনের মধ্যেই ওড়িশা উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

ঘুর্ণিঝড় ‘ফনি’র প্রেক্ষিতে সেখানে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেলের পক্ষ থেকে যে সব অঞ্চলগুলি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ নজরদারি ব্যবস্থার পাশাপাশি রেল লাইনের রক্ষণাবেক্ষণে ব্রেক-ডাউন ভ্যান এবং ত্রাণকার্য চালানোর উপযোগী ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। এমনকি, সংশ্লিষ্ট এলাকাগুলির স্থানীয় কর্তৃপক্ষ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।

ঘুর্ণিঝড়ের দরুণ প্রভাব পড়তে পারে এমন বিষয় বিবেচনায় রেখে ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই কিছু ট্রেনের যাত্রাসূচিতে পরিবর্তন অথবা নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। এই প্রেক্ষিতে ঘুর্ণিঝড়ের সময় চরম প্রতিকূল পরিস্থিতিতে ইস্ট কোস্ট রেলের ভদ্রক-ভুবনেশ্বর-পুরী-বিশাখাপত্তনম সম্পূর্ণ শাখায় রেল পরিষেবা বাতিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্ভূত এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব রেলের ভুবনেশ্বর, পুরী, বিশাখাপত্তনম ও অন্যান্য গন্তব্যের সমস্ত ট্রেন বাতিল করা বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া অথবা পরিষেবা নিয়ন্ত্রণ করা, এমনকি সময়সূচি পরিবর্তন করা হতে পারে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights