Friday, September 25, 2026
WA
Home Bangla তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধিদলের...

তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন

0
1218
Aishwarya Rai At Carol Premiere at Cannes Film Festival
Aishwarya Rai At Carol Premiere at Cannes Film Festival

তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন

By PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০১৯

আগামী ১৫ থেকে ২৫শে মে কান চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভেলিয়নে দেশের চলচ্চিত্র, ভাষা, সংস্কৃতি এবং আঞ্চলিক বৈচিত্র্য তুলে ধরা হবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে এই প্যাভেলিয়ন ভারতে চলচ্চিত্র নির্মাণ, বন্টন সহ আন্তর্জাতিক অংশীদারিত্বের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে জানানো হবে। এখানে ভারতীয় প্রতিনিধিরা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ভারত এবং ভারতীয় চলচ্চিত্রের বিষয়ে তাঁদের জানাবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অমিত খারের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলে সিবিএফসি-র চেয়ারম্যান শ্রী প্রসূন যোশী, চলচ্চিত্র নির্মাতা শ্রী রাহুল রাওয়াইল, শ্রী শাজি এন কারুন এবং শ্রী মধুর ভাণ্ডারকর থাকবেন।

চলতি বছরের শেষের দিকে গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। ভারতীয় প্রতিনিধিরা এই বিষয়টি কান চলচ্চিত্র উৎসবে উপস্থাপন করবেন। এই উপলক্ষে একটি বিশেষ পোস্টারও প্রকাশ করা হবে।

এই প্রতিনিধিদল, ভারতে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সিনেমার শ্যুটিং করার কাজ আরও সহজ করে তোলার বিষয়টি জানানোর পাশাপাশি, সিনেমার জালিয়াতি ঠেকাতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরবে। ভারতে দক্ষ পেশাদার এবং প্রযুক্তিবিদের সহজলভ্যতা ও সিনেমার শ্যুটিং-এর পর সহজে চলচ্চিত্র নির্মাণ পরবর্তী কাজকর্ম করার বিষয়টি আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হবে।

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ সংস্থাগুলির সঙ্গে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের যৌথভাবে কাজ করার বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানানো হবে। তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে জানান, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ফলে, আন্তর্জাতিক মানের চলচ্চিত্রের সুদিনের জন্য ভারত এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights