Tuesday, September 29, 2026
WA
Home Bangla গুরুবন্দনা আর শ্রদ্ধায় পালিত গুরুপূর্ণিমা

গুরুবন্দনা আর শ্রদ্ধায় পালিত গুরুপূর্ণিমা

0
975
Guru Purnima
Guru Purnima

আষাড় মাসের পূর্ণিমা তিথিকে গুরুপূর্ণিমা বলা হয়।গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা।ছাত্র-শিক্ষক,গুরু-শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে এই দিনটি উৎসর্গ করা হয়।বৌদ্ধ ধর্মেও এই দিনের গুরুত্ব অসীম।বোধিজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ এই দিন সারনাথে প্রথম উপদেশ ও দীক্ষা দেন।ভারতে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে এই দিনকে স্মরণ করা হয়। গুরু শিষ্যের সম্পর্কে থাকে এক অদৃশ্য বন্ধন।গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে শিষ্যকে কলুষমুক্ত করে ভগবানের কাছে পোঁছে দেন।

মঙ্গলবার কলকাতার সুজাতা সদনে ‘দক্ষিণ কলকাতা জ্যোতিষ ও বাস্তু সায়েন্স একাডেমী’র আয়োজনে প্রতি বছরের মতো এবছরও মহাসমারোহে ‘গুরুপূর্ণিমা উৎসব’ পালিত হল।উৎসবে গুরুপূজো,মঙ্গলাচারণ, সঙ্গীত ও স্ত্রোত্র,সংবর্ধনা, সহজ ধ্যান,প্রশ্ন ও উত্তর, প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে দিনটি পালিত হল।সন্ধ্যায় ছিল সঙ্গীত পরিবেশনা।জি বাংলা সা রে গা মা খ্যাত অরিত্র দাসগুপ্ত-র সঙ্গীতে উপস্থিত দর্শক শ্রোতারা মুগ্ধ হন।

News By Md. Alam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights