Sunday, October 25, 2026
WA
Home Bangla এই বাজেট একুশ শতকে ভারতের বিকাশকে ত্বরান্বিত করবে : প্রধানমন্ত্রী

এই বাজেট একুশ শতকে ভারতের বিকাশকে ত্বরান্বিত করবে : প্রধানমন্ত্রী

0
971
The Prime Minister, Shri Narendra Modi addressing the Inaugural Session of Assistant Secretaries (IAS Officers of 2017 batch), in New Delhi on July 02, 2019. The Minister of State for Development of North Eastern Region (I/C), Prime Minister’s Office, Personnel, Public Grievances & Pensions, Atomic Energy and Space, Dr. Jitendra Singh is also seen.
The Prime Minister, Shri Narendra Modi addressing the Inaugural Session of Assistant Secretaries (IAS Officers of 2017 batch), in New Delhi on July 02, 2019. The Minister of State for Development of North Eastern Region (I/C), Prime Minister’s Office, Personnel, Public Grievances & Pensions, Atomic Energy and Space, Dr. Jitendra Singh is also seen.

প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাজেট ২০১৯-২০’র প্রশংসা করেছেন

এই বাজেট একুশ শতকে ভারতের বিকাশকে ত্বরান্বিত করবে : প্রধানমন্ত্রী

By PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ জুলাই, ২০১৯

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০১৯-২০’র কেন্দ্রীয় বাজেট নতুন ভারত গঠনের বাজেট বলে উল্লেখ করেছেন।

সংসদে অর্থমন্ত্রী ২০১৯-২০’র বাজেট পেশ করার পরে, প্রধানমন্ত্রী একটি বিবৃতিতে বলেন, এই বাজেট দেশের দরিদ্রদের ক্ষমতা বৃদ্ধি করবে এবং যুবকদের উন্নত ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে।

বাজেটের সম্ভাব্য সুযোগ-সুবিধাগুলি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট দেশের বিকাশকে ত্বরান্বিত করবে এবং মধ্যবিত্ত শ্রেণী বিশেষভাবে উপকৃত হবে। “এই বাজেট কর প্রক্রিয়াকে সরল করবে এবং দেশের আধুনিকীকরণ ও পরিকাঠামো গঠনে সাহায্য করবে” বলেও প্রধানম্নত্রী উল্লেখ করেন।

শ্রী মোদী বলেন যে, এই বাজেট শিল্প ও শিল্পোদ্যোগীদের সহায়ক হবে। তিনি বলেন, বাজেট দেশের বিকাশে মহিলাদের অংশগ্রহণ আরও বেশি সম্ভব করবে। ভারতের কৃষি ক্ষেত্রের রূপান্তরের রেখাচিত্র রয়েছে এই বাজেটে, বলেন প্রধানমন্ত্রী।

২০১৯-২০’র বাজেটকে প্রধানমন্ত্রী আশায় পরিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যে, এই বাজেট একুশ শতকে ভারতের বিকাশকে ত্বরান্বিত করবে।

প্রধানমন্ত্রী বলেন যে, কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র, কৃষক, দলিত, শোষিত ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের ক্ষমতায়নের সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন যে, আগামী পাঁচ বছরে এই ক্ষমতায়ন তাঁদেরকে শক্তির আধার করে তুলবে। এই শ্রেণীর কাছ থেকে দেশ ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণের শক্তি অর্জন করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights