Sunday, October 25, 2026
WA
Home Bangla সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সবাইকে দায়িত্ব নিতে হবে – ফারুক আহমেদ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সবাইকে দায়িত্ব নিতে হবে – ফারুক আহমেদ

0
1100
Faruque Ahamed
Faruque Ahamed

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সবাইকে দায়িত্ব নিতে হবে ফারুক আহমেদ

কলকাতা: সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ১৫ তম প্রতিষ্ঠা দিবসে​ কলকাতা মৌলালী যুব কেন্দ্রের মূল অডিটোরিয়ামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মের প্রতিনিধিরা বাংলার সম্প্রীতি রক্ষায় নাগরিকদের কর্তব্যের কথা তুলে ধরলেন।

উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বললেন, “বৌদ্ধ পূর্ণিমার ছুটি আদায়ে কামরুজ্জামান বৌদ্ধ ধর্মের মানুষের পাশে ছিলেন। কয়েক হাজার বছরের হিন্দু মুসলিম সম্পর্ক অত ঠুনকো নয়, যে কোনও একটা সামান্য ঘটনায় তা শেষ হয়ে যাবে। বাংলার মানুষের কল্যাণে আমরা পাশে আছি এবং থাকব। সম্প্রীতি ও সৌহদ্য বাংলায় অটুট রাখতে আমাদের সচেতন থাকতে হবে।
আমি সব সময় রাজ্যের সব সংখ্যালঘুুদের স্বার্থে কাজ করে যাবো। যে কাজ সংখ্যাগুরুদের করা উচিত ছিল সেই উদ্যোগ সংখ্যালঘু যুব ফেডারেশন নিয়ে কাজ করছে সম্প্রীতির স্বার্থে তা সাধুবাদ​ যোগ্য‌। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে কোনও অশুভ শক্তি নিজেদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না। হিন্দুর দান করা জমিতে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, মুসলিমদের দান করা জমিতে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হয় এতো দেশের সংস্কৃতি, এটা কেউ কোনও দিনও ভাঙতে পারবে না।
বাংলার প্রতি ঘরে ঘরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। পশ্চিমবঙ্গে গুজরাট ও আসামের কোনও প্রভাব এখানে আমরা ফেলতে দেবো না। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য নিয়েই বেঁচে থাকব।
বর্তমান পরিস্থিতিতে আমাদের এই কনভেনশন সারা বাংলার সম্প্রীতি রক্ষায় এক ঐক্যের বার্তা দিতে চাই। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাব। দেশ ও রাজ্যের কল্যানে কাজ করে যাব। সম্প্রীতি বজায় রাখতে আমাদেরকে আরও বড় ভূমিকা নিতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights