Saturday, October 24, 2026
WA
Home Bangla আগামী ১৭ই জুলাই আংশিক চন্দ্র গ্রহণ

আগামী ১৭ই জুলাই আংশিক চন্দ্র গ্রহণ

0
1142
Visibility_Lunar_Eclipse_2019-07-16
Visibility_Lunar_Eclipse_2019-07-16

আগামী ১৭ই জুলাই আংশিক চন্দ্র গ্রহণ

By PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুলাই, ২০১৯

আগামী ১৭ই জুলাই আংশিক চন্দ্র গ্রহণ হবে এবং ভারত থেকে তা দেখা যাবে। আংশিক চন্দ্র গ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ১-৩১ মিনিটে। পৃথিবীর ছায়া ক্রমশ গ্রাস করবে চন্দ্রকে এবং সর্বাধিক আংশিক চন্দ্র গ্রহণ হবে ভারতীয় সময়ে রাত ৩-০১ মিনিটে, যখন পৃথিবীর ছায়া ঢেকে ফেলবে অর্ধাংশেরও বেশি চাঁদকে। এই আংশিক চন্দ্র গ্রহণ শেষ হবে ভারতীয় সময় ভোর ৪-৩০ মিনিটে।

অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব দিকে এই আংশিক চন্দ্র গ্রহণ দেখা না গেলেও ভারতের অন্যান্য জায়গা থেকে এই গ্রহণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে।

এছাড়া, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার সর্বত্র এই আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে। গ্রহণ চলবে ২ ঘন্টা ৫৯ মিনিট ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights