Thursday, September 24, 2026
WA
Home Bangla নস্টালজিয়া আর আধুনিক মননে ঋদ্ধ ছবি শেষের গল্প

নস্টালজিয়া আর আধুনিক মননে ঋদ্ধ ছবি শেষের গল্প

0
2609
Shesher Golpo Movie
Shesher Golpo Movie

নস্টালজিয়া আর আধুনিক মননে ঋদ্ধ ছবি শেষের গল্প

সৌমিত্র চ্যাটার্জী, মমতা শঙ্কর আর রবীন্দ্রনাথ কে ধার নিয়ে, এক সফল গল্প বলার প্রয়াশ পরিচালক জিৎ এর । তবে রবীন্দ্রনাথ আর বাংলা সাহিত্যের শেষের কবিতাকে আমরা না গুলে খেলে তাল কেটে যাবার সম্ভাবনা। কারণ “অমিট রে এন্ড লাবণ্য” কে না জানলে, গল্পের পরতে পরতে কি ছড়িয়ে রয়েছে তা ধরা মুশকিল। বক্স অফিস রিপোর্ট যাই বলুক, গল্প বলার ধরণ নতুন “মেঘে ঢাকা তারা” ছবির ঘরানার মতন, যেখানে জনপ্রিয় এক সাহিত্য বা ছবির সূত্র কে মনে রেখে তার পরবর্তী কল্পনা কে উস্কে দেয়ার চেষ্টা ।

ছবিটা “বুড়ো বুড়ি দের মেস don’t mess with us” এই ট্যাগ লাইন কে বাস্তবে প্রকাশ করার চেষ্টা । এ ছবি শুধু বার্ধক্যে প্রথম জীবনের নস্টালজিয়ার স্মৃতি আর নতুন করে পুরোনো প্রেম নিয়ে একটু রোমান্টিসিজম কে উস্কে দেবে সন্দেহ নেই ।

সৌমিত্র ও মমতা শঙ্কর কেমন অভিনয় করলেন, এর উত্তর হলো ওনাদের আরো সুস্থ জীবন ও দীর্ঘ আয়ু কামনা করি, যাতে আরো কিছু দিন বলতে পারি “দোহাই তোদের একটুকু চুপ কর” ভালো ছবি দেখিবারে দে আমারে অবসর । এক কথায় অভিনয় শিক্ষার বিশ্ববিদ্যালয় হলেন সৌমিত্র । কমেডী আর টাইমিং এ খরাজ দা এখন নম্বর ওয়ান ইন্ডাস্ট্রিতে এ কথা বলাবাহুল্য ।

নতুন প্রজন্ম আপনাদের কে অনুরোধ শেষের কবিতা না পড়ে , না জেনে , এ ছবি দেখতে যাবেন না ছবি ও নিজের প্রতি চূড়ান্ত অবিচার হবে ।

কিছু কিছু দুর্বল মুহূর্ত থাকলেও, সকলের প্রয়াশ অভিনন্দন প্রাপ্য , বিশেষ করে পরিচালক ও টেকনিক্যাল টিমের । সঙ্গীত সুমধুর ও গল্পের সাথে মানানসই ।

Photo by Rajib Mukherjee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights