Friday, October 23, 2026
WA
Home Bangla বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তরে নিম্নচাপ

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তরে নিম্নচাপ

0
1200
Satellite-Image-India-06-August-2019-19_30
Satellite-Image-India-06-August-2019-19_30

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তরে নিম্নচাপ

By PIB Kolkata

নয়াদিল্লি, ৬ অগাস্ট, ২০১৯

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তরে সৃষ্ট নিম্নচাপটি গত তিন ঘন্টায় একই অবস্থানে রয়েছে। আজ দুপুর ১১-৩০ মিনিটে এই নিম্নচাপটি ওড়িশার বালাসোরের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পশ্চিমবঙ্গের দিঘার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে পরবর্তী ৪৮ ঘন্টায় ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।

এই নিম্নচাপের ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, দক্ষিণ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সময় হবে। মধ্যপ্রদেশে কিছু কিছু জায়গায় ৮ই অগাস্ট পর্যন্ত প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘন্টায় ৪৫-৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আগামীকাল ঘন্টায় ৩০-৪০ থেকে ৫০ কিলোমিটার প্রবল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে এবং ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights