Tuesday, September 29, 2026
WA
Home Bangla ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন সহ...

৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন সহ উপাচার্য গৌতম পাল

0
1823
Independence Day at Kalyani University
Independence Day at Kalyani University

৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন সহ উপাচার্য গৌতম পাল

নিজস্ব প্রতিবেদন

৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন সহ উপাচার্য গৌতম পাল। উপস্থিত ছিলেন আধিকারিক, অধ্যাপক, ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মী, সিকিউরিটিদের বিশেষ প্রতিনিধি।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এ পি জে আবদুল কালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। শারিরিক শিক্ষার ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে উপস্থিত ছিলেন।
ভারতকে স্বাধীন করতে সৈনিকদের অবদানের কথা তুলে ধরলেন এবং মহা মূল্যবান বক্তব্য রাখলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল।

স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার ঠিক পূর্ব-মুহুর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। ১৯৪৭ সালের ১৫ অগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তদবধি প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

দিল্লির লাল কেল্লায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের সরকারি ও বেসরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা উত্তোলন একটি সাধারণ প্রথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights