Thursday, September 17, 2026
WA
Home Bangla জয় শ্রীরাম নিয়ে মমতা ও অমিত শায়ের সৌজন্য বিনিময় খুবই তাৎপর্যপূর্ণ...

জয় শ্রীরাম নিয়ে মমতা ও অমিত শায়ের সৌজন্য বিনিময় খুবই তাৎপর্যপূর্ণ সঙ্গে যাদবপুরের তরজা – জীতে রাহো বাচ্চা সব ঝুটা ম্যায় সাচ্চা

0
1429
Jadavpur University
Jadavpur University

জয় শ্রীরাম নিয়ে মমতা ও অমিত শায়ের সৌজন্য বিনিময় খুবই তাৎপর্যপূর্ণ সঙ্গে যাদবপুরের তরজা – জীতে রাহো বাচ্চা সব ঝুটা ম্যায় সাচ্চা

রাজনীতি বড় দায় ঠ্যাকায় পড়লে রাম নামই ভরসা সে সকলেই মানে । রাম আর বাম একটা বিন্দুর তফাৎ কিন্তু যাদবপুর বোঝালো সময় আর সৌজন্য কোনো সীমায় বাঁধা নয় । শিক্ষা ক্ষেত্রে শুধু পুঁথিগত শিক্ষা যে কতটা রাষ্ট্র বিরোধী করে তুলতে পারে যাদবপুর ,জে এন ইউ তার সেরা উদাহরণ ।

বাবুল সুপ্রিয় কে মারা ব্যক্তি আক্রোশ নয় পরিকল্পিত খুনের পরিবেশ সৃষ্টি এবং অপশাসন কত নিম্ন রুচির হতে পারে তার শ্রেষ্ঠ নমুনা ভারত দেখলো ।

বিজেপি কে খোলা মাঠে ওয়াক ওভার দেয়ার এর থেকে ভালো প্ল্যান আর কিছু হতে পারেনা । দিদি ও দাদারা দয়া করে ছাত্র রাজনীতির নাম করে শিক্ষা কেন্দ্রের আর অপমান হতে দেবেন না ।

একেই বাংলায় কর্ম শূন্যের নিচে (চপ মুড়ি সিন্ডিকেট ছাড়া) যে কটা ছেলে মেয়ে বেঙ্গালুরু বোম্বাইতে চাকরি পেতো এই নমুনার পর সেটাও যাবে । মাস ডিস্ ওবিডিয়ান্স কেউ চায় না তার অফিসে ।

ছাত্র ভাই বোনেরা এই চোখ ফাটা গণেশ বা ল্যাংড়া পাঁচু মার্কা নেতারা তোমাদের রোল মডেল নয় আগামী ভারত তোমাদের দিকে তাকিয়ে , দেশ কে কিছু দিতে না পারো ,দেশের শিক্ষা ব্যবস্থা কে কলুষিত করোনা । যারা বিদেশে গবেষণার সুযোগ পাবে বা কাজ পাবে তাদের আগামী দিনে যাদবপুর একটা কালো দাগ না হয়ে যায় । যাঁরা ইউনিভার্সিটি পৌঁছেছেন তাঁদের বলে দিতে হবে না লাল নীল হলুদ সবুজ সব দল তাঁদের নিজের স্বার্থে কাজে লাগবে আর স্বততার প্রতীক বা আচ্ছে দিন কোনোটাই বাস্তবে দেখা যাবে না । শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব কিন্তু চেতনা হীন বিপ্লব কি ভয়াবহ পরিস্থিতি আনে তা সকলে জানে না এমন নয় ।

যে ক্যান্সার আক্রান্ত মা ছেলের জন্য মন্ত্রীর কাছে ভিক্ষা চাইছেন জীবন সায়াহ্নে ভেবে দেখুন কোথায় ভুল হয়ে গেলো , মা হিসাবে মানুষ হওয়ার শিক্ষায় । আপনার চিন্তা ছেলের জন্য খুবই মানবিক, কিন্তু আপনার ছেলের আচরণ সমাজের জন্য হতাশার । প্রতিবাদের ভাষা যদি কুশিক্ষিতদের মতো হয় আর আচরণ সমাজ বিরোধীদের মতো , তবে, কোন মা তার মাতৃত্বের জন্য গর্ব করবে ?

আজ চায়ের আসরে সমাজের যে ছবিটা দেখলাম তা চরম বেদনার । একদল উল্লসিত পদ্ম দলিত করা গেছে আর অন্য দল ২০২১ এ ঘাসফুল কিভাবে সাফ হবে তার দিন গুনছে কিন্তু কেউ এটা ভাবছেনা গণতন্ত্র বিপন্ন লড়াই মস্তিষ্কের নয় ,পেশী শক্তির, আর সেটাই চিন্তার ।

সকল মায়েদের উদ্দেশে বলছি জন্ম দিয়ে ক্ষমা চাওয়া যদি কাম্য না হয়, তবে হাতের বেত তা শক্ত করুন । দেশ আপনার কাছে সুনাগরিকের প্রত্যাশা করে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights