Saturday, October 24, 2026
WA
Home Bangla পূর্বাঞ্চলীয় বায়ুসেনা কমান্ড কলকাতা ও অন্ডাল বিমানবন্দর থেকে যুদ্ধ বিমান চালাবে

পূর্বাঞ্চলীয় বায়ুসেনা কমান্ড কলকাতা ও অন্ডাল বিমানবন্দর থেকে যুদ্ধ বিমান চালাবে

0
1874
The Union Minister for Defence, Shri Rajnath Singh onboard newly inducted Rafale aircraft, in France on October 08, 2019.
The Union Minister for Defence, Shri Rajnath Singh onboard newly inducted Rafale aircraft, in France on October 08, 2019.

পূর্বাঞ্চলীয় বায়ুসেনা কমান্ড কলকাতা ও অন্ডাল বিমানবন্দর থেকে যুদ্ধ বিমান চালাবে

By PIB Kolkata

কলকাতা, ১৬ অক্টোবর, ২০১৯

পূর্বাঞ্চলীয় বায়ুসেনা কমান্ড তার অধীনে থাকা ৬টি বিমানবন্দর থেকে যুদ্ধ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিমানবন্দরগুলি হ’ল ডিমাপুর, ইম্ফল, গুয়াহাটি, কলকাতা, পাশিঘাট এবং অন্ডাল। দুটি পর্যায়ে এই বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৬ থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ২৯ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত যুদ্ধ বিমান চালানো হবে। প্রতিকূল পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকা থেকে ত্রাণ ও উদ্ধারকার্য চালনোর জন্য বাহিনীর কর্মদক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই বিমান চালানো হবে।

এই ধরনের যুদ্ধ বিমান চালানোর ফলে বিমান বাহিনীর পাইলট ও কর্মীরা ব্যস্ততম বিমানবন্দরগুলিতে বিমান ওঠা-নামার প্রক্রিয়া সম্বন্ধে সচেতন হতে পারবেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। বায়ুসেনার পক্ষ থেকে সুখোই ৩০ এমকেআই এবং হক ১৩২ শ্রেণীর যুদ্ধ বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights