Saturday, October 24, 2026
WA
Home Bangla মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু করার ডাক দিলেন ফারুক আহমেদ

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু করার ডাক দিলেন ফারুক আহমেদ

0
1241
Imambara Murshidabad
Imambara Murshidabad

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু করার ডাক দিলেন ফারুক আহমেদ

সংবাদদাতা, মুর্শিদাবাদ :

ভগবানগোলা হাইস্কুলে রবিবার ৩ নভেম্বর, ২০১৯ একটি সমাজ সচেতনতা শিবিরের ডাক দিয়েছে ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতি। কয়েকশত কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে।

অনেক বিশিষ্ট সমাজসেবী মনোভাবাপন্ন ব্যাক্তিত্বরা উপস্থিত হয়ে সচেতনতা শিবির সফল করবেন।

এদিনের আলোচনা সভায় অন্যতম বিষয় হিসেবে থাকবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দ্রুত রূপায়ণ ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ প্রধান অতিথি হয়ে সচেতনতা শিবির সফল করতে মূল্যবান বক্তব্য রাখবেন।

ফারুক আহমেদ সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যাপক প্রচার প্রসার ঘটাতে সাধারণ মানুষকে সচেতন করবেন।

মুর্শিদাবাদ জেলায় কেন আজও বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হলো না তা নিয়ে রাজ্যসরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।

ভগবানগোলাতে একটি সাধারণ ডিগ্রি কলেজ গড়ে তুলতে এলাকাবাসীর সঙ্গে একাত্ম হয়ে উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফারুক আহমেদ দৃঢ় প্রতীজ্ঞ হয়ে আবেদন করবেন এই সচেতনতা শিবির থেকে।

Suchetana
Suchetana

এদিন ফারুক আহমেদ ‘সেফ ড্রাইভিং সেভ লাইফ’ নিয়েও এলাকার বাসিন্দাদের সচেতন করবেন।

কয়েকশত কৃষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই মহতী উদ্যোগে এগিয়ে এলেন এলাকার বাসিন্দা দক্ষ সংগঠক ও ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসারাফ হোসেন।

ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসারাফ হোসেন জানান, মুর্শিদাবাদ জেলার মধ্যে ভগবানগোলা ও রাণীতলাকে অন্তর্ভুক্ত রাখতে হবে। ৬০ বছর বয়সী সকলকেই পেনশন বা বার্ধক্য ভাতা দিতে হবে। ডেঙ্গু সম্পূর্ণ রূপে নির্মূল করতে হবে। কৃষক বন্ধ, রূপশ্রী সহ সরকারি সমস্ত প্রকল্পের ব্যাপক প্রচার, প্রসার ও বাস্তবায়ন করতেই এই সচেতনতা শিবিরের আয়োজন করেছি।

উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হয়ে সামসুল আলম, রাজ্য সম্পাদক, অসংগঠিত শ্রমিক, আসাদুজ্জামান, সামায়ুন কবীর, কাইয়ুম আলী, ভিক্টর মন্ডল, সাকিনুর খাতুন, সাগির হোসেন, সামাউন হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights