প্রবীণ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
By PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রবীণ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী গুরুদাস দাশগুপ্ত ছিলেন তাঁর আদর্শের প্রতি সর্বদাই অঙ্গীকারবদ্ধ এবং স্পষ্ট বক্তা। সংসদে বিভিন্ন বিষয়ে তাঁর জোড়ালো বক্তব্য শোনা গেছে এবং সমস্ত রাজনৈতিক মহলে তাঁর বিদগ্ধ মতামত প্রশংসিত হয়েছে। তাঁর প্রয়াণে আমি শোকাহত, তাঁর আত্মার শান্তি কামনা করি”।













