
পন্ডিত প্রদ্যুৎ মুখার্জি এবং কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের এর যৌথ উদ্যোগে আগামী ১৩ ই নভেম্বর, ২০১৯ কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম (ICCR), বিকেল ৫ টায় আয়োজিত হতে চলেছে ‘ডিভাইন মেলোডিজ’ শীর্ষক একটি সংগীত সন্ধ্যা।
মূলত গানের সুরে যে মনের শান্তি, প্রানের আরাম মেলে, সেটাই এই সন্ধ্যার মূল আকর্ষণ। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন গ্র্যামি এওয়ার্ড প্রাপ্ত পদ্মশ্রী পন্ডিত বিশ্বমোহন ভাট, সাথে ওনার ই সুপুত্র পণ্ডিত সলিল ভাট। প্রদ্যুৎ মুখার্জী থাকছেন তাঁর ফিউশন মিউজিক ব্যান্ড ‘রিদ্যম এক্সপ্রেস’ নিয়ে। পঞ্চকবির গান খ্যাত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় থাকছেন তাঁর গানের ডালি নিয়ে। মূলত যে সুরে প্রানের আরাম মেলে রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদ থেকে ভারতীয় রাগ সঙ্গীত-সব মিলিয়ে এক অন্য ধারার সুরের সন্ধ্যার সাক্ষী হতে চলেছে কলকাতা।
এদিন নিজের সুর করা গান নিয়ে হাজির থাকছেন শিল্পী আশীষ চ্যাটার্জী। সব মিলিয়ে শীত এর আসন্ন মরশুমে সুরের জাদুতে মাতিয়ে তুলবেন এই সমস্ত প্রখ্যাত শিল্পীরা, এ বিষয়ে কোনো দ্বিমত নেই।

















