Monday, September 28, 2026
WA
Home Bangla বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলা ভাষার জন্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলা ভাষার জন্য

0
4148
Bangabandhu Sheikh Mujibur Rahman
Bangabandhu Sheikh Mujibur Rahman

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলা ভাষার জন্য

ফারুক আহমেদ

মূল্যবান দীপ্তিময়ী তারা পরীর মতো রাজকন্যা
ভালবাসা আকাশ…
হৃদয়ে তাজা লালগোলাপ চিরন্তন সতেজ 
তোমার জন্য বন্য হই, ধন্য হই।

এ বুকে আগুন জ্বলে জলুক
এ চোখে অশ্রু ঝরে ঝরুক,
বাংলা ভাষার জন্য তোমার জন্য
স্বাধীনতার সুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য
এ পাঁজরে প্রেম ভালবাসা,
কন্ঠে বাজে গান–
সব তোমার জন্য বঙ্গবন্ধু
শুধু তোমারই জন্য
পেয়েছি এ বুকে অফুরন্ত প্রেম
বাঁচার মতো বাঁচতে পেয়েছি
মূল্যবান দীপ্তিময়ী তারা পরীর মতো রাজকন্যা।

মূল্যবান দীপ্তময় প্রাণের বাংলা ভাষা
তোমার জন্য বিস্তীর্ণ আকাশ
দিগন্তব্যাপী খোলা মাঠ
হাতে হাত রেখে  
প্রাণের বাংলা ভাষাতেই জানাই 
ভালবাসি তোমায় 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মূল্যবান দীপ্তিময়ী তারার মাঝে তানিয়া
পরীর মতো রাজকন্যা
সব পেয়েছি তোমার জন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তোমার জন্য এ বুকে স্বাধীনতার আকাশ রাখা।

প্রিয় দুখিনী বাংলা মা আমার
তোমার প্রিয় বাংলা ভাষাপ্রেমী সুসন্তান 
সালাম বরকত র‌ফিক জব্বার
আরও কত দীপ্তময় প্রাণ হল বলিদান
বাংলা ভাষার জন্য
শেখ মুজিবুর রহমানের জন্য
পেলাম স্বাধীন সোনার বাংলাদেশ।

মূল্যবান দীপ্তিময়ী তারা ভালবাসা তানিয়া পরীর মতো রাজকন্যা
সুহি তোমাদের চোখে চোখ রাখলে
পৃথিবীর সমস্ত সৌন্দর্য্য থমকে দাঁড়ায়।
তোমাদের হাতে হাত রাখলে 
পৃথিবীর সমস্ত শান্তি থমকে দাঁড়ায়।
বাংলা ভাষায় গাই প্রেমের গান।
দূর আকাশে ভাঙা চাঁদ
ফাগুনের আগুনে পোড়া হাত
রেখেছি তোমার হাতে
তাই এখন আর হাত পোড়ার ভয় পাই না।
আমার প্রেম মূল্যবান দীপ্তিময়ী তারা পরীর মতো রাজকন্যা…
সব পেয়েছি তোমার জন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এ বুকে আকাশ রাখা
স্বাধীনতার সুর তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সালাম বরকত র‌ফিক জব্বার
আরও কত দীপ্তময় প্রাণ 
জ্যোতির্ময় তারা 
বাংলার সোনার ছেলেরা 
দিল নতুন ভাবে বাঁচার ভাষা
সে তো বাংলা ভাষা
সেই ভালবাসার ভাষাতেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন স্বাধীন বাংলা গড়ার
আমরা পেলাম
নতুন দেশ সে যে সোনার বাংলাদেশ।

একুশে ফেব্রুয়ারি উনিশে মে 
বাংলা ভাষায় আজও গেয়ে উঠি  
প্রভাত ফেরি ভালবাসা গান।
মুষ্টিবদ্ধ হাত শেখ মুজিবুর রহমানের আহ্বান…

মূল্যবান দীপ্তিময়ী তারার মাঝে তানিয়া
আমার বাংলা মায়ের অনন্যা 
তোমার মায়াবী চোখ
ভুবন জয়ের হাসি-কান্নায়
ভেজা চিবুক।

বাংলা-ভাষা কবির ভাষা,
আমার ভাষা, তোমার ভাষা,
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার নেতা তোমার নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় ভাষা,
বাংলা আমার মুখের ভাষা,
বাংলা আমার মাটির ভাষা,
বাংলা আমার প্রিয়ার ভাষা,
বাংলা দীপ্তময়ের প্রিয় ভাষা,
বাংলা দীপ্তিময়ী তারারও প্রিয় ভাষা,
বাংলা আমার প্রেম তানিয়ার মনের ভাষা,
একদিন এই মাটিতেই হই যেন বিলীন।

আকাশের দিকে তাকাই
কালো ধোঁয়ায় ঢাকা আকাশ
সূর্য দেখা যায় না।
যেদিকে তাকাই শুধুই আধাঁর
মূল্যবান দীপ্তিময়ী তারা
পরীর মতো রাজকন্যা
চোখ ফেরাই মাটির দিকে
রক্তে লাল মায়ের বুক।
আকাশের বুক চিরে 
নতুন সূর্য উঠুক আর
বজ্র-গর্ভ মেঘ থেকে
সম্প্রীতির বার্তা নিয়ে
ঝরঝরিয়ে বৃষ্টি নামুক
রক্তের দাগ মুছে যাক
মায়ের স্নেহময় বুক থেকে।

আমার বাংলা-ভাষার দেশ
আমার দোয়েল-পাখির দেশ
আমার সোনার বাংলা-দেশ।

এপারে বাংলা ওপারে বাংলা
একটাই স্বদেশ।
এপার বাংলা ওপার বাংলা
একটাই তো দেশ!
তারের বেড়া ছিঁড়ে দাও আজ হোক একটাই স্বদেশ।
পৃথিবী আমার স্বদেশ
আমার পৃথিবী আমার দেশ।
দীপ্তিময়ী তারার-আকাশ আমার আকাশ
আমার প্রিয়ার দেশ
সবার প্রিয় সোনার বাংলাদেশ।

এপার বাংলা ওপার বাংলা
একটাই তো দেশ!
তারের বেড়া ছিঁড়ে দাও আজ হোক একটাই স্বদেশ।

সে তো স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ।

শেখ মুজিবুর রহমান তোমাকে জানাই সালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights