Wednesday, September 16, 2026
WA
Home Bangla শহরে হয়ে গেল “রক এন্ড ওয়াক”-সিজন থ্রী র ফাইনাল

শহরে হয়ে গেল “রক এন্ড ওয়াক”-সিজন থ্রী র ফাইনাল

0
1213
Rock and Walk
Rock and Walk

শহরে হয়ে গেল “রক এন্ড ওয়াক”-সিজন থ্রী র ফাইনাল
নিজস্ব প্রতিনিধি:-

এস এন্ড এস ইনস্টিটিউট আয়োজিত “রক এন্ড ওয়াক”-সিজন থ্রী র ফাইনাল ২৯শে নভেম্বর মোহিত মৈত্র মঞ্চে হয়ে গেল।এদিন উক্ত প্রতিযোগিতায় নাচ,গান,মডেলিং,অভিনয়,মেকওভার,ফটোগ্রাফি র উপর অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক তথা ফাউন্ডার শ্রী সন্দীপ দত্ত ও শ্রী শশী ঝাঁ এই কর্ম কাণ্ডে প্রায় বিগত সাত বছর ধরে এই প্রয়াসের সাথে যুক্ত।

নতুন ট্যালেন্ট খুঁজে বার করে তাঁদের সঠিক প্লাটফর্ম করে দিতে এই উদ্যোগ চলবে আগামী দিনগুলোতেও।
এই দিন গ্র্যান্ড ফাইনালে সেলিব্রিটি গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন ফিল্ম অভিনেতা ও পরিবেশক শ্রী অরিজিৎ দত্ত(দাদুল দা),অভিনেত্রী সোলানকি রায় ।

জুরি মেম্বারদের মধ্যে ছিলেন কোরিওগ্রাফার সুব্রত রায়,চিত্রপরিচালক মধুময় চক্রবর্তী,মেকআপ আর্টিস্ট নন্দ মজুমদার ,সহ প্রমুখ।ছয়জন মেক ওভার আর্টিস্টদের হাতে এদিন এক্সিলেন্সি আওয়ার্ড তুলে দেন অরিজিৎ দত্ত।অনুষ্ঠানে মুক ও বধির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করেন।

সানসাইন অস্টিসিম কেয়ার সোসাইটি র তরফে শ্রীমতী নীলাঞ্জনা রামবাঠু র সহযোগিতায় এই অনুষ্ঠানে অনেক ছোট ছোট শিশুরা তাঁদের পারফরমেন্স প্রতিবন্ধকতা কে দূর করে অংশ নেন।যা সত্যি ই প্রশংসনীয়।চন্দ্রানী র ফ্যাশন ডিজাইনে এদিনের আসর বেশ জমাটি পূর্ণ হয়ে ওঠে।

আগামীর কাছে এই অনুষ্ঠানটি শুধু প্রতিযোগিতায় নয় গেঁথে থাকবে মানুষের অন্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights