Sunday, October 25, 2026
WA
Home Bangla ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে এনআইটি ও আইআইটি-র ১৩০ জন যন্ত্রতত্ত্ববিদকে নিয়োগপত্র দিল টাটা...

ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে এনআইটি ও আইআইটি-র ১৩০ জন যন্ত্রতত্ত্ববিদকে নিয়োগপত্র দিল টাটা প্রোজেক্টস লিমিটেড

0
1644

এম রাজশেখর (৬ ডিসেম্বর ‘১৯):- ‘ক্যাম্পাস ইন্টারভিউ’-এর মাধ্যমে এই বছর ‘এনআইটি'(ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি) ও আইআইটি (ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি) থেকে মোট ১৩০ জন স্নাতক যন্ত্রতত্ত্ববিদকে নিয়োগপত্র দিল ‘টাটা প্রোজেক্টস লিমিটেড’।

‘এনআইটি’ থেকে বেছে নেওয়া হয়েছে ৮০ জনকে, অন্যদিকে ‘আইআইটি’-তে চলা দুদিন ব্যাপী ‘ক্যাম্পাস ইন্টারভিউ’-এর মাধ্যমে দিল্লী, মুম্বাই, মাদ্রাজ, কানপুর ও খড়্গপুর থেকে পড়াশোনা করা ৫০ জন স্নাতক যন্ত্রতত্ত্ববিদকে ‘টাটা প্রজেক্টস লিমিটেড’-এর জন্য চিহ্নিত করা হয়েছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো,’আইআইটি’-র জন্য ‘টাটা প্রোজেক্টস লিমিটেড’-এর এই ‘ক্যাম্পাস ইন্টারভিউ’-এ দেশের প্রমুখ ৫ ‘আইআইটি’ থেকে মোট ৬০০ যন্ত্রতত্ত্ববিদ অংশগ্রহণ করেছিলেন, এই ৬০০ জনের মধ্যে থেকে নির্বাচিত করা হয় ৫০ জনকে।

‘টাটা প্রোজেক্টস লিমিটেড’-এর মুখ্য মানবসম্পদ আধিকারিক গণেশ চন্দন এই তথ্য দিয়ে জানান, “টাটা প্রোজেক্টস লিমিটেড সদাসর্বদা দেশকে প্রথম শ্রেণীর কর্মনিপুনতা দিতে দায়বদ্ধ, তারই অঙ্গরূপে এবার ‘এনআইটি’ থেকে ৮০ জন ও ‘আইআইটি’ থেকে ৫০ জন স্নাতক যন্ত্রতত্ত্ববিদকে নিয়োগপত্র দেওয়া হলো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights