ইন্ডিয়ান সোসাইটি ফর পিডিয়াট্রিক ডার্মাটোলজির উদ্যোগে ত্বক নিয়ে সচেতনা শিবির
খুশকি,একজিমা, শ্বেতী বা কুষ্ঠ এ সবই ত্বকের রোগ । ত্বক হলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ । কিন্তু ত্বকের সঠিক যত্ন অনেক ক্ষেত্রেই নেয়া হয়না বরং অবহেলিতই থেকে যায় ।
তাই ত্বকের যত্ন ও তার রোগ সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা আনার জন্য বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে রোটারি সদন কলকাতায় এক আলোচনা শিবিরের আয়োজন হলো সম্প্রতি ।















