শুরু হল দিবাকরের শিল্প প্রদর্শনী।তার এই ২৯ তম শিল্প প্রদর্শনী চলবে ১৪.১২.১৯ পর্যন্ত।দিবাকর চক্রবর্তী কলা শিল্পী।পিতা জীবতোষ চক্রবর্তী ও মাতা কবি সুনন্দা চক্রবর্তীর কাছে শিল্প সাধনার হাতে খড়ি তার।রামকৃষ্ণ মিশন ও শান্তনিকেতনও তার এই প্রতিভার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে।ইতিমধ্যেই দিবাকর ১০০টি গ্রুপ আর্ট প্রদর্শনী করেছেন ও ৫০টি আর্ট গ্রুপে অংশ নিয়েছেন।
তার এই শিল্পস্বত্তাকে প্রকাশ্যে নিয়ে আসতে সহায়তা করেছে ‘ইনার আই’।তাদের সহায়তায় এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়।ছিলেন ফাদার অ্যান্টনী, সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জ্জী, বিশিষ্ট শিল্পী শঙ্কর ঘোষ ও এইচএমসি এর কমিশনার বিজিন কৃষ্ণ।সকলেই প্রদর্শনী দেখে শিল্পীকে শুভেচ্ছা জানান।



















