নির্বাচনে জয়ের জন্য মিঃ বরিস জনসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
By PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০১৯
ব্রিটেনের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের জন্য মিঃ বরিস জনসনকে ধন্যবাদ জানিয়েছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য বরিস জনসনকে অনেক শুভেচ্ছা। আমি তাঁর সাফল্য কামনা করছি এবং আগামীদিনে ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করতে দুটি দেশ একযোগে কাজ করবে বলে আশা রাখছি।’













