Monday, September 28, 2026
WA
Home Bangla পশ্চিমবঙ্গের সালবাড়ির গুলমা চা বাগানে দিনব্যাপী সুসংহত প্রচার কর্মসূচি

পশ্চিমবঙ্গের সালবাড়ির গুলমা চা বাগানে দিনব্যাপী সুসংহত প্রচার কর্মসূচি

0
1615
Darjeeling Tea Garden - Worker
Darjeeling Tea Garden - Worker

পশ্চিমবঙ্গের সালবাড়ির গুলমা চা বাগানে দিনব্যাপী সুসংহত প্রচার কর্মসূচি

By PIB Kolkata

কলকাতা, ১ জানুয়ারি, ২০২০

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আঞ্চলিক প্রচার দপ্তর (আরওবি) গত ৩০ ডিসেম্বর শিলিগুড়ির সালবাড়ি গুলমা চা বাগানে সারা দিনব্যাপী সুসংহত প্রচার কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’, ‘স্বচ্ছ ভারত’, ‘প্লাস্টিক মুক্ত ভারত’ এবং ‘জলশক্তি’র ওপর একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে চা বাগানের কর্মী, স্বাস্থ্য দপ্তর, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, বিভিন্ন ক্ষেত্রের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি, আরওবি ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’, ‘জলশক্তি’, ‘প্লাস্টিক মুক্ত ভারত’ ও ‘স্বচ্ছ ভারত’-এর ওপর চিত্র প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করে।

মুখ্য অতিথি গুলমা চা বাগানের ম্যানেজার শ্রী এইচ কে গুপ্তা অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শ্রী অমৃত কুমার ঘোষ ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ওপর বক্তব্য রাখেন। শ্রী ঘোষ বলেন, জাতিগত বৈষম্য দূর করে একত্রে থাকা এবং একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ও প্রথাগত বৈশিষ্ট্য অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বিনিময় করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী অনিতা চিক বারিক জলশক্তির ওপর বক্তব্য রাখতে গিয়ে গ্রীষ্মের সময় জল সঞ্চয়ের ওপর জোর দেন। তিনি বলেন, অভিভাবকই জল সংরক্ষণের বিষয়ে শিশুদের মধ্যে সাধারণ ধারণা তৈরি করে থাকেন। অনুষ্ঠানে শ্রীমতী ঊর্মিলা টিগ্‌গা, শ্রীমতী কিরণ টিগ্‌গা জল সংরক্ষণ, স্বচ্ছ ভারত এবং প্লাস্টিক মুক্ত ভারতের ওপর বিভিন্ন অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সাফল্য কামনা করে শ্রী গুপ্তা বলেন, আগামীদিনে চা বাগানে বসবাসকারীদের জন্য আরও বেশি করে সচেতনতামূলক প্রচারাভিযান আয়োজন করা প্রয়োজন।

এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights