Monday, October 26, 2026
WA
Home Bangla পূর্ব ভারত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং মেলার উদ্বোধন

পূর্ব ভারত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং মেলার উদ্বোধন

0
1715
কলকাতায় বিড়লা শিল্প এবং কারিগরি সংগ্রহশালায় (বিআইটিএম)৪৬তম পূর্ব ভারত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং মেলার উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতা ১৪ই জানুয়ারী ২০২০।
কলকাতায় বিড়লা শিল্প এবং কারিগরি সংগ্রহশালায় (বিআইটিএম)৪৬তম পূর্ব ভারত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং মেলার উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতা ১৪ই জানুয়ারী ২০২০।

পূর্ব ভারত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং মেলার উদ্বোধন

By PIB Kolkata

কলকাতা, ১৪ জানুয়ারী, ২০২০

কলকাতায় বিড়লা শিল্প এবং কারিগরি সংগ্রহশালায় (বিআইটিএম) আজ থেকে শুরু হল ৪৬তম পূর্ব ভারত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং মেলা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় এই মেলার উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের ১১টি রাজ্য থেকে ১৫৩টি বিদ্যালয়ের ৩৮৭ জন ছাত্রছাত্রী ১৬০টিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তির ওপর মডেল নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।

রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশ এগিয়ে চলছে। তিনি বলেন, কেন্দ্র উত্তরপূর্বের রাজ্যগুলির বিজ্ঞান, কলা, সংস্কৃতি, খেলাধুলা, জৈব চাষের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনার মিঃ নিক লো বলেন, ভারত এবং ব্রিটেনের মধ্যে সম্পর্কের উন্নয়নে সেতু বন্ধনের কাজ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে মিল রয়েছে। বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবনী ক্ষেত্রে ব্রিটেন আগামীদিনে ভারতে বিনিয়োগ আরও বৃদ্ধি করবে বলে জানান তিনি।

এদিন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বিজ্ঞান সংগ্রহশালাগুলির জাতীয় পর্ষদের মহানির্দেশক শ্রী এ ডি চৌধুরী, বিআইটিএম-এর অধিকর্তা শ্রী ভি এস রামাচন্দ্রন, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় প্রমুখ।

আগামী ১৮ই জানুয়ারী পর্যন্ত বিড়লা শিল্প এবং কারিগরি সংগ্রহশালার (বিআইটিএম) ময়দানে চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গল খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights