সরস্বতী পূজার উদ্বোধনে সংসদ মালা রায়ের উজ্জ্বল উপস্থিতি |
বিদ্যার দেবীকে সকল বুদ্ধি সম্পন্ন মানুষ জ্ঞানের দেবী হিসাবে মা সরস্বতীকে পুজো করে আসছে বহুযুগ ধরে। তার থেকে একটু ব্যাতিক্রমী রাস্তায় হেঁটে নিজেদের পুজো কে উপস্থাপন করলো দক্ষিণ কলকাতার প্রণব স্মৃতি সংঘ ক্লাব।তাঁরা ক্লাব সদস্য দের নিয়ে বেশ কিছু ছাত্র ছাত্রীদের হাতে পুজো উদ্বোধন প্যান্ডেল মঞ্চে খাতা বই পেন সহ পড়াশুনার বেশ কিছু সরঞ্জাম উপহার হিসেবে তুলে দিল।তুলে দেয় উক্ত এলাকার সাংসদ শ্রীমতী মালা রায়।তিনি পুজোর উদ্বোধন ও করেন। ৫৭তম বর্ষের বাণী বন্দনায় শ্রীমতী মালা রায় সাথে ছিলেন ক্লাব সম্পাদক দেবদূত গঙ্গোপাধ্যায়,চিফ প্যাট্রন সঞ্জয় গুনাকর মিত্র,প্রমুখ। মালা রায় জানান এই এলাকায় এখন বেশ কয়েক বছর ধরে পুজোর পাশাপাশি সামাজিক কাজের গতি ও বেড়েছে তাতে তিনি খুশী এবং সংঘের সকলকে শুভেচ্ছা ও জানান।তাঁদের যেকোন কাজে তিনি পাশে থাকবেন বলে ও আশ্বাস দেন।














