Saturday, September 26, 2026
WA
Home Bangla পার্ক সার্কাস ময়দানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসব...

পার্ক সার্কাস ময়দানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসব ১ থেকে ৫ ফেব্রুয়ারি

0
1960
The Final Counting #savings #counting #lastmile Old man Counting the last pennies and waiting to call it a day.- By Suman Munshi
The Final Counting #savings #counting #lastmile Old man Counting the last pennies and waiting to call it a day.- By Suman Munshi

পার্ক সার্কাস ময়দানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসব ১ থেকে ৫ ফেব্রুয়ারি

ফারুক আহমেদ

আমাদের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার সংবিধানই আমাদের শক্তি এই ভাবনাকেই সামনে রেখে বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরে মতো এবছরেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম উদ্যোগ নিয়েছে মিলন উৎসব সার্থকভাবে তুলে ধরতে। আনুষ্ঠানিক উদ্বোধন ১ ফেব্রুয়ারি। পার্ক সার্কাস ময়দানে এই মিলন উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।

বাংলার কল্যাণে অন্যতম প্রশাসনিক দক্ষ আধিকারিক ডা. পি বি সালিম ও সংখ্যালঘুদের কল্যাণে বিশিষ্ট আধিকারিক তথা প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার সাহেবের আন্তরিক প্রচেষ্টায় মিলন উৎসবে এবছর বিশেষ আকর্ষণে থাকছে গত বছরের মতো মেঘা জব ফেয়ার, শিক্ষা সচেতনতা শিবির, চাকরি জন্য কেরিয়ার কাউন্সিলিং, স্পট চাকরির জন্য ক্যাম্পাশিং, মেডিকেল প্যাভিলিয়নে স্বাস্থ্য পরীক্ষার শিবির, বাংলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব হস্তশিল্প, প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কচিকাঁচাদের জন্যে বিশেষ আয়োজনে কিড জোন, ফুড জোন, হাতের তৈরি নানান শিল্পের পরিদর্শন ও বিক্রির জন্য বিশেষ আয়োজন করা হয়েছে এই মহা মিলন উৎসবে। এছাড়ও থাকছে বিভিন্ন বিষয়ের ২০০ অধিক স্টল।

পার্ক সার্কাস ময়দানে বৈচিত্রের মাঝে ঐক্য মহামিলনের উৎসবের শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি হয়ে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাভেদ আহমেদ খান ও গিয়াস উদ্দিন মোল্লা, সিদ্দিকুল্ল চৌধুরী।

সাংসদ নাদিমুল হক ও সাংসদ আহমেদ হাসান ইমরান।

এছাড়াও থাকবেন বিনোদ কুমার, আই.এ.এস, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের জেনারেল ম্যানেজার শামসুর রহমান ও মোহাম্মদ নোকি সহ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দও উপস্থিত হবেন এই মহা আয়োজন সফল করতে।

মেডিকেল প্যাভিলিয়নে পরিষেবা দান করবে যে সব প্রতিষ্ঠান জি ডি হসপিটাল এন্ড ডায়বেটিস ইন্সটিটিউট, জনতার একতা, ন্যাশানাল মেডিকেল কলেজ, আই কেয়ার এন্ড রিসার্চ সেন্টার, কার্ডিওলজিস্ট নারায়ণ হেল্থ, ইউনিসেফ, ট্রাইবেকা কেয়ার প্রভৃতি।

কয়েক হাজার আগ্রহী চাকরি প্রার্থীদের উপচে পড়া ভিড়ও চোখে পড়বে এবছরও।

খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন প্রভৃতি সম্প্রদায়ের লোকেরা আলাদা আলাদা দিনে নিজেদের সাংষ্কৃতিক অনুষ্ঠানও করতে পেরেছিলেন এবছরেও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহা আয়োজন।

গত বছর ভিড় হয়েছিল বিদেশে পড়তে যাওয়ার খোজ নিতে। বিশেষ করে মেডিক্যাল শিক্ষার কোথায় কি সুযোগ সুবিধা আছে তা জানার আগ্রহও দেখা গিয়েছিল।

সারা মেলা জুড়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সুবিধাভোগীদের তৈরি নানা ধরনের অলঙ্কার, পোশাক প্রদর্শন ও পিঠে-পুলি বিক্রি হবে বিভিন্ন স্টলে। এই পাঁচ দিনেই মিলন উৎসব জমে উঠবে এবং মানুষের উৎসহ চোখে পড়বে।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান ও সিএমডি দফতরের প্রধান সচিব ডা. পি বি সালিম সাহেব জানালেন, নিগমের কাছ থেকে ক্ষুদ্র ও মেয়াদি ঋণ নিয়ে যারা ব্যবসা করে স্বনির্ভর হয়েছেন, তাঁরা এখানে পণ্য সম্ভার সাজিয়ে তুলবেন। তাঁদের পণ্য কিনতে মানুষ স্টলগুলিতে হাজির হবেন। বিক্রিবাটাও ভাল হবে। নিগমের মেলা করার মূল লক্ষ্য মানুষের কাছে এই সব প্রান্তিক মানুষের সৃষ্টিকর্ম তুলে ধরা এবং তার বিপণনের ব্যবস্থা করা। এবছর প্রচুর জনসমাগম হবে এবং ক্রেতা আসবেন যা আমাদের উৎসাহিত করবে।

জনতার একতা সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিলন উৎসবে মেডিকেল প্যাভিলিয়নে ১ থেকে ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার শিবিরে থাকবেন রাজ্যের নাম করা বিভিন্ন বিভাগের ডাক্তার। আগত ডাক্তারা সুচিকিৎসা, পরামর্শ ও পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করবেন।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্যোগে ১ ফ্রেব্রুয়ারি থেকে ৫ ফ্রেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত পার্ক সার্কাস ময়দানে আয়োজিত হচ্ছে “মিলন উৎসব ২০২০”।

পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প, খাবারদাবার এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটছে এই মিলন উৎসবে। এছাড়াও এই উৎসবে থাকছে কেরিয়ার কাউন্সেলিং ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতি বছরের মতোই এবছরও সব আয়োজন থাকছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে বিদেশে চাকরি পেতে কোথায় কী করতে হবে তা জানার জন্য চলে আসুন পার্ক সার্কাসে আয়োজিত মিলন উৎসবে।

মিলন উৎসব সার্থক করতে সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন, ডা. পি. বি. সালিম, আই.এ.এস., চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম। মৃগাঙ্ক বিশ্বাস, ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম।

পার্ক সার্কাস ময়দানে বৈচিত্রের মাঝে মহামিলনের এই মিলন উৎসবেকে সার্বিক সফল করতে বিশেষ ভূমিকা পালন করছেন বিনোদ কুমার ও ডা. পি. বি. সালিম সাহেব।

এছাড়াও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ।

মিলন উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্রি কেরিয়ার কাউন্সেলিং এবং
বেকারদের চাকরি দেওয়ার সুপরামর্শ।

মিলন উৎসব উদ্বোধনের পর স্বাগত ভাষণের মঞ্চে স্কলারশিপ, ঋণ, প্রভৃতি প্রদান করা হবে।

এবছরেও মিলন উৎসবে আল আমীন মিশনের স্টল থাকছে। আল আমীন মিশনের পত্র-পত্রিকার সঙ্গে উদার আকাশ পত্রিকার বিশেষ সংখ্যাও পাওয়া যাবে।

বৃহস্পতিবার মিলন উৎসবের সমস্ত আয়োজন ও প্রস্তুতি ঘুরে দেখার সময় ডা. পি. বি. সালিম সাহেব জানান, বিশেষ আকর্ষণে থাকছে জব মেলা, হস্তশিল্প, কেরিয়ার স্টল, চাকরি-সংক্রান্ত কাউন্সিলিং, থিম প্যাভিলিয়ান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, কিড জোন, ফুড জোন প্রভৃতি। উৎসব চলবে বেলা ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

মিলন উৎসবের আয়োজক পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বৃত্তি নিগম। এই উৎসব বাংলার গর্বের উৎসব।

পার্ক সার্কাস ময়দানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসব ১ থেকে ৫ ফেব্রুয়ারি
পার্ক সার্কাস ময়দানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসব ১ থেকে ৫ ফেব্রুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights