Friday, September 25, 2026
WA
Home Bangla বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অসাধারণ নৃত্য পরিবেশনে ময়ূরাক্ষী মৈত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অসাধারণ নৃত্য পরিবেশনে ময়ূরাক্ষী মৈত্র

0
1976
Dance Program By Dr Mayurakshi Maitra
Dance Program By Dr Mayurakshi Maitra

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অসাধারণ নৃত্য পরিবেশনে ময়ূরাক্ষী মৈত্র

সংবাদদাতা, ২৪ জানুয়ারি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী অনুষ্ঠানের কলকাতা পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হল নিখিল ভারত শিশু-সাহিত্য সংসদের পরিচালনায় ঐতিহ্যমন্ডিত কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। এই উপলক্ষে অনুষ্ঠিত হল “বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন ও আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতের একঝাঁক কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রখ্যাত ভাষাবিদ ড. পবিত্র সরকার। সঙ্গে ছিলেন বাংলাদেশের কলকাতাস্থ উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ড. মোফাকখারুল ইকবাল, কবি অসীম সাহা, কবি ও ছড়াকার আসলাম সানী, রমজান বিন মোজাম্মেল, ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, ড. দেবব্রত দেবরায়, বরুণ চক্রবর্তী ও নিখিল ভারত শিশু-সাহিত্য সংসদের সর্বভারতীয় সম্পাদক কবি ও ছড়াকার আনসার উল হক প্রমুখ।

  অনুষ্ঠানের সূচনা লগ্নে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নিখিল ভারত শিশু-সাহিত্য সংসদের একদল সুবেশা সঙ্গীত শিল্পী। পরিচালনা করেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।

  বেলা দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন, ভারতের সাথে বন্ধুত্ব ও স্বাধীন বাংলাদেশের জন্ম বিষয়ে বিদগ্ধ আলোচনা হয়। এদিনের ঐতিহ্যমন্ডিত মঞ্চে দুই দেশের কবিদের স্বকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি আলেখ্য, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। 

এদিন অসাধারণ নৃত্য পরিবেশন করে সকলকেই মুগ্ধ করেন ডা: ময়ূরাক্ষী মৈত্র। তাঁর নৃত্য পরিবেশন দেখে সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেন।

  আগের দিন ২৩ জানুয়ারি কলকাতার প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের ঘোষণার পর দ্বিতীয় পর্বে কফি হাউসের উপরতলায় বই-চিত্র সভাঘরে দুই দেশের গুণিজনদের সম্বর্ধনা দেওয়া হয়।

  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আনসার উল হক। উপস্থিত ছিলেন কবি স্বপন পাল, ধীশঙ্কর সেনগুপ্ত, মেঘনাথ বিশ্বাস, লালমিয়া মোল্লা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights