Sunday, September 27, 2026
WA
Home Bangla সন্দীপ কুমার মন্ডলের মাথায় আশীর্বাদ রয়েছে হাজার হাজার মানুষের

সন্দীপ কুমার মন্ডলের মাথায় আশীর্বাদ রয়েছে হাজার হাজার মানুষের

0
1610
Jai Hind Bahini at South Dinajpur
Jai Hind Bahini at South Dinajpur

সন্দীপ কুমার মন্ডলের মাথায় আশীর্বাদ রয়েছে হাজার হাজার মানুষের

মালদা,বিশেষ প্রতিবেদনঃ মা-মাটি-মানুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও বাংলার যুবশক্তির অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শে আদর্শিত হয়ে শুক্রবার মালদা জেলা জয় হিন্দ বাহিনীর কার্যকরী সভাপতি সন্দীপ কুমার মন্ডলের উদ্যোগে মানিকচক ব্লকের ভুতনি অঞ্চলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাগমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসম বেনজির নূর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণ দাস,এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডলের স্ত্রী অশোকা চৌধুরী এবং উপস্থিত ছিলেন ভুতনি অঞ্চলের অধীক দলীয় কর্মী সহ আরো অন্যান্যরা।

এদিন সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গরীব দুঃস্থ মানুষদের হাতে ১ হাজারের অধিক কম্বল তুলে দেওয়া হয়। বারবার সমাজসেবা মূলক কাজ ও মানুষের বিপদে পাশে দাড়ানো বা যে কোন কাজে সবার আগে এগিয়ে আসা মানুষটি সন্দীপ কুমার মন্ডল তা নিয়ে কোন সংশয় নেই বলে জানান এক কর্মী এবং প্রচুর শুভাকাঙ্ক্ষী মানুষ ও সকলের আশীর্বাদ তার মাথায় আছে সর্বক্ষণ তা বলাই বাহুল্য। এদিন এই অনুষ্ঠানে আবালবৃদ্ধবনিতার ভীড় ছিল উল্লেখযোগ্য। ভবিষ্যতে আরো নানান সমাজসেবা মূলক কাজে নিযুক্ত হতে চান জয় হিন্দ বাহিনীর কার্যকারী সভাপতি সন্দীপ কুমার মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights