
ভারতের মহান সাধকদের মধ্যে অন্যতম যোগীপুরুষ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ বছর উপলক্ষে ১২৫ টি প্রদীপ জ্বালিয়ে মাঘী পূর্ণিমা উৎসবের সূচনা করলেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ মহারাজ। শনিবার কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে মাঘী পূর্ণিমা উৎসবের সূচনা হয়।
এ উপলক্ষে রাজসিংহাসনের উদ্বোধন হলো মহান যোগীপুরুষের মূর্তিসহ ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জে নতুন ভবনে । এক বিশেষ শোভাযাত্রা করে স্বামী প্রণবানন্দ মহারাজের ছবি নিয়ে রওনা হন সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী,স্বেচ্ছাসেবক ও ভক্তবৃন্দ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মা নন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজ মহামিলন, মহাজাগরণ ও মহা সমন্বয় ও মহা মুক্তি চেয়েছিলেন। সংঘ স্বামীজীর সেই ভাবনাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায়।
















