Friday, October 23, 2026
WA
Home Bangla ঘরোয়া কিছু সামগ্রী ও একটু যত্নই চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে...

ঘরোয়া কিছু সামগ্রী ও একটু যত্নই চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে সক্ষম : ডঃ অপর্ণা সান্থানম

0
1223
Love is in the Hair!
Love is in the Hair!

ঘরোয়া কিছু সামগ্রী ও একটু যত্নই চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে সক্ষম : ডঃ অপর্ণা সান্থানম

হীরক মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারী ‘২০):- “সেলুন বা কোনো বিউটি পার্লার নয় বরং ঘরোয়া কিছু সামগ্রী ও একটু যত্নই চুলের জেল্লা ফিরিয়ে আনতে সক্ষম,” বলে জানিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডঃ অপর্ণা সান্থানম।

ডাঃ সান্থানম-এর মতে “চুলের যত্নের জন্য প্রতিদিন স্বাভাবিক ভাবে ভিটামিন এ, ই ও সি সমৃদ্ধ খাবারের পাশাপাশি খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি।

এর সাথে নিয়মিতভাবে মাথায় মেথী, সরষে, লাউ, তিল ও কালঞ্জি-র বীজ ভিজিয়ে থেঁতো করে পৃথক বা একসাথে নারকেল তেল সহযোগে মাথায় মাখা এবং ভালো কোম্পানীর মাথায় মাখার তেল গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করলেই চুলের রুক্ষ্মতা দূর হয়ে ফিরে আসবে কোমলতা। চুল হয়ে উঠবে রেশমের মতো নরম ও লম্বা। বন্ধ হয়ে যাবে চুলের অকালে ঝরে যাওয়ার প্রবণতা।”

ডাঃ অপর্ণা সান্থানম-এর মতে চুলের স্বাভাবিক পরিচর্যার পাশাপাশি চুলের পরিচ্ছন্নতাই ব্যক্তির স্বাস্থ্যোজ্জ্বল চুলের গোড়ার কথা। তাই আর কালবিলম্ব না করে চুলের যত্ন নেওয়াটাই মঙ্গলজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights