কি আজব দেশ করোনা জন্য সাফাই কাজে নিযুক্ত সাফাই কর্মীর কোনো গ্লাভস নেই
করোনা আতংক যখন চরমে ঠিক তখন নবান্নের আমলার অবিবেচক কাজের জন্য আজ সমগ্র বাংলা বিপন্ন । প্রভাবশালী বলে তার সন্তান কে ছেড়ে দেয়া যে অন্যায় ,তা স্বয়ং মুখ্যমন্ত্রীও বললেন ।কিন্তু তার পরেও প্ল্যানিং এর অভাব স্পষ্ট নবান্নে ।
অভিযুক্ত আমলার ঘর সাফাই ও করোনা ভাইরাস নির্মূল করতে যারা ব্যাস্ত , তাদের হাতেই নেই গ্লাভস ।এবার যদি এই কারণে হেলায় প্রাণ সংশয় হয়, তবে সরকারি ক্ষতিপূরণে কি জীবনের দাম মিটবে ?
ডিসাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানিং আরো ব্যাপক ও চিন্তা যুক্ত হওয়া উচিত ।
মাননীয়া মুখ্যমন্ত্রী একটু পেশাদারি পরার্মশ দাতাদের সাথে আলোকনা করুন ও আপনার আন্তরিক চেষ্টা কে মাটিতে ফলপ্রসূ হতে দিন ।












