Monday, October 26, 2026
WA
Home Bangla করোনা মোকাবিলায় দেড় কোটি টাকা দিল Senco Gold & Diamonds গোষ্ঠী

করোনা মোকাবিলায় দেড় কোটি টাকা দিল Senco Gold & Diamonds গোষ্ঠী

0
1467
Update on COVID-19 : cases and management
Update on COVID-19 : cases and management

করোনা মোকাবিলায় দেড় কোটি টাকা দিল Senco Gold & Diamonds গোষ্ঠী

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দেশ৷ দেশের এই লড়াইয়ে সামিল হল Senco Gold & Diamonds গোষ্ঠীও৷ প্রধানমন্ত্রী করোনা তহবিল PM-CARES ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা দান করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস৷ সংস্থার এই আর্থিক সাহায্যের মধ্যে সেনকো গোল্ডের আড়াই হাজার কর্মীর একদিনের বেতন রয়েছে৷ রয়েছে সেনকো গোল্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের সাহায্যও৷ সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ একটি মারাত্মক বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে৷ Senco Gold & Diamonds গোষ্ঠী সেই লড়াইয়ে সামিল৷

সংস্থার চেয়ারম্যান শঙ্কর সেনের কথায়, ‘COVID19-এর বিরুদ্ধে বিশ্ব এখন একজোট হয়ে লড়ছে৷ কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাস ঠেকাতে লড়াই চালিয়ে অসাধারণ কাজ করছে৷ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোষ্ঠীও সরকারের এই লড়াইয়ের শরিক হয়েছে৷ আমরা আমাদের গ্রাহক, কর্মী ও দেশের মানুষকে রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করব৷’
একই সঙ্গে সংস্থা জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতেও কোনও কর্মীর বেতন কাটা হবে না৷ ১০০-রও বেশি শোরুমে কর্মরত সব কর্মীকে পুরো বেতন দেওয়া হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights