Tuesday, September 29, 2026
WA
Home Bangla রনি দা তোমাকে আমরা ভুলবো না – বন্ধু বিদায় নিলেন বড় অকালে

রনি দা তোমাকে আমরা ভুলবো না – বন্ধু বিদায় নিলেন বড় অকালে

0
3161
Rony Roy
Rony Roy

রনি দা তোমাকে আমরা ভুলবো না

বিকেলে ফোন করে খায়রুল দা বললো দাদা একটা খারাপ খবর আছে । ভেবেছিলাম লকডাউন বোধ হয় আবার বাড়লো এই কথা বলবেন , স্বপ্নেও ভাবিনি শুনবো রনি দা আর নেই ।

যারা কলকাতা প্রেস ক্লাব বা মিডিয়া ওয়ার্ল্ড এ জড়িত তাঁরা সকলেই জানেন সদা হাস্য মানুষটি একজন দুনিয়া কাঁপানো স্পোর্টস ফটোগ্রাফার । তাঁর পিতাও ছিলেন স্বনামধন্য বিজয় রায় কলকাতা প্রেসের অন্যতম পিলার ।

আজ থেকে ১৪ বছর আগে যখন কলকাতা থেকে প্রথম ওয়েব পোর্টাল বেসড নিউজ চ্যানেল শুরু করি , যে ক’জন না হেসে পাশে ছিলেন ন্যাপা দা ও তাঁর দাদা রনি দা অন্যতম।

অনেক স্মৃতি অনেক না বলা কথা রয়ে গেলো । বলা হলোনা রনি দা থ্যাংকস, আপনার জন্য আজ অনেক দূর আস্তে পেরেছি।,আপনার পরার্মশ প্রতিপদে সাহায্য করেছে ।

ঈশ্বর আপনার পরিবারকে এই অসহায় মুহূর্তে শক্তি দিন ।

আজ আমার আর কিছু বলার নেই, শুধু বলবো আই বি জি নিউজ পরিবার স্বজন হারানোর বেদনায় দীর্ণ ।

ঈশ্বর আপনার আত্মার শান্তি দিন । বন্ধু বিদায় নিলেন বড় অকালে ।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ৮১/আইসিএ/এনবি
তরিখঃ ২৪/০৪/২০২০

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট চিত্র সাংবাদিক রণজয় রায় (রনি)-এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।আজ কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ‘আজকাল’ পত্রিকার ক্রীড়া বিভাগের সঙ্গে প্রায় ২৫ বছর যুক্ত ছিলেন। তার আগে কাজ করেছেন
‘ভারতকথা’ পত্রিকায়।
তাঁর মৃত্যুতে চিত্র সাংবাদিকতার জগতে বিশেষ শূন্যতার সৃষ্টি হল।
আমি রণজয় রায়ের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

                 মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights